চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৪ এবং ২৬ ডিসেম্বর শপথ নেবেন নবনির্বাচিত কাউন্সিলররা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কলকাতা পুরসভায় ভোট হয়েছে, ফলও বেড়িয়েছে মঙ্গলবার। এবার নতুন পুরবোর্ড গঠনের পালা। পাশাপাশি জল্পনা চলছে কে হবেন কলকাতার মেয়র। কবেই বা শপথ নেবেন নবনির্বাচিত কাউন্সিলররা। সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। যদিও তাঁর আগেই সাধারণ মানুষ জেনে যাবেন কে হতে চলেছেন কলকাতা পুরসভার নতুন মেয়র। সূত্রের খবর, আগামী ২৩ ডিসেম্বর মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠকে মেয়র এবং মেয়র পারিষদের নাম ঘোষণা করা হবে।

এরমধ্যেই নগরোন্নয়ন দফতর থেকে কলকাতা পুরসভার কাছে চিঠি পাঠানো হবে। সেখানে নবনির্বাচিত কাউন্সিলরদের পূর্ণাঙ্গ তালিকা থাকবে। আগামী ২৪ ডিসেম্বর প্রোটেম চেয়ারম্যান নির্বাচন হবে। এরপর তিনি চেয়ারম্যান নির্বাচন করে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। তিনিই নতুন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন ২৪ এবং ২৬ ডিসেম্বর। মাঝে বড়দিন উপলক্ষ্যে রাজ্যে ছুটি থাকবে। এরপরই কলকাতা পুরসভা সচিবালয়ের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হবে। তারপর মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এই নোটিফিকেশনের সাত দিনের মধ্যেই মেয়র নির্বাচন সম্পন্ন করতে হবে। সব শেষে আনুষ্ঠানিকভাবে মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন চেয়ারম্যান। সবমিলিয়ে নতুন বছরের শুরুতেই পুরোদস্তুর কাজ শুরু করবে কলকাতা পুরনিগমের নতুন পুরবোর্ড।

Published by:

Share Link:

More Releted News:

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ