মুকুলের বিধায়ক পদ মামলার রায় বুধবার, জানলেন স্পিকার

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের শুনানি হবে, গত ১৮ এপ্রিল সাংবাদিকদের এই কথা জানিয়েছিলেন বিধানসভার স্পিকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়ের (MUKUL ROY) বিধায়ক (MLA) পদ খারিজ হবে কি না, সেই সিদ্ধান্ত জানানো হবে আগামী বুধবার। এমনটাই জানিয়েছেন বিধানসভার স্পিকার (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় এই কথা জানিয়েছেন স্পিকার। মুকুল রায়ের বিরুদ্ধে আনা দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে তিনি বলেন, আগামী বুধবার এই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে মামলা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় রায় দান করেছিলেন স্পিকার। তবে তাতে সন্তুষ্ট হননি শুভেন্দু। আদালতের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

গত বছরের ১১ জুন তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন মুকুল রায়, এই অভিযোগ তুলে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আবেদন জানিয়েছিলেন স্পিকারের কাছে। স্পিকার জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপিতেই (BJP) আছেন, তাই বিধায়ক পদ খারিজ সম্ভব নয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সুপ্রিম কোর্ট এই মামলা পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলা এসেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভারদ্বাজের বেঞ্চ বিধানসভার স্পিকারকে নির্দেশ দেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার। স্পিকার জানিয়েছিলেন, তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। তারপর আবারও হয়েছে শুনানি। সেই রায় জানা যাবে আগামী বুধবার।

সুপ্রিম কোর্টে বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁর দাবি, মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক। উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের শুনানি হবে, গত ১৮ এপ্রিল সাংবাদিকদের এই কথা জানিয়েছিলেন বিধানসভার স্পিকার। ওই দিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেছিলেন, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল। তা আইন মেনে দেখা হবে। দুই পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে। সেই শুনানিই ছিল গত ১২ মে।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের