মানহানি করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান, আইনি নোটিস ধরালেন সায়নী

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর অবৈধ সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখার কথা বলেছিলেন সৌমিত্র খান গত তিন তারিখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সাংসদ সৌমিত্র খানের (Saumitra Khan) বিরুদ্ধে মানহানির অভিযোগ আনলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। আইনজীবী (Lawyer) মারফত তাঁকে নোটিসও (Notice) পাঠিয়েছেন সায়নী। নোটিস পাওয়ার পর আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে নোটিসে। পাশাপাশি সাংবাদিক সম্মেলন করেও ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।

সায়নী ঘোষের আইনজীবীর পক্ষ থেকে সৌমিত্রকে পাঠানো নোটিসে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি বেশকিছু সংবাদমাধ্যমে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষকে নিয়ে তাঁর একটি মন্তব্য প্রকাশিত হয়েছে। যা মিথ্যা এবং বানোয়াট। সৌমিত্র যা বলেছেন তা মানহানিকর বলে দাবি করা হয়েছে নোটিসে। আর সেই কারণে জনসমক্ষে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে নোটিসে জানানো হয়েছে। আর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তা যদি না করেন তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সায়নীর আইনজীবী সায়ন দেব কুমার। আইনজীবী নোটিসে আরও জানিয়েছেন, সৌমিত্রর ওই মন্তব্যের ফলে সায়নী ঘোষের রেপুটেশনে ক্ষতি হয়েছে। মানসিকভাবেও তাঁকে আঘাত করেছে বলে জানানো হয়েছে নোটিসে।

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর অবৈধ সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখার কথা বলেছিলেন সৌমিত্র খান গত তিন তারিখে। সৌমিত্র খান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সায়নী ঘোষ নাচতে নাচতে সবার বিরুদ্ধে মামলা করেন। কিছুদিন আগে তিনি মহাদেবকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। কুন্তল ও সায়নীর কোনও অবৈধ সম্পর্ক রয়েছে কিনা, তারও তদন্তের প্রয়োজন।’ এবার বিষয়টি নিয়ে বিজেপি সাংসদকে আইনি নোটিস পাঠালেন সায়নী।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?