আদর্শ আচরণবিধির গেরোয় আটকে Property Tax-এ প্রবীণদের ছাড়

লোকসভা নির্বাচনের জন্য লাগু আছে আদর্শ আচরণবিধি। তাই কলকাতা পুরনিগমে Property Tax-এ ছাড় পাচ্ছেন না শহরের প্রবীণ নাগরিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের আদর্শ আচরণবিধির(Model Code of Conduct) গেরোয় আটকে গিয়েছে শহর কলকাতার(Kolkata) বুকে বসবাস করা প্রবীণ নাগরিকদের(Older Residents) Property Tax-এ ছাড় দেওয়ার বিশেষ সুবিধা। কলকাতা পুরনিগম(KMC) কর্তৃপক্ষ Property Tax-এ ছাড় দিতে চাইলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন শহরের প্রবীণরা। কলকাতা পুরনিগমের দাবি, আইন থাকলেও নতুন করে কোনও উপভোক্তাকে ছাড় দেওয়া যাচ্ছে না। নির্বাচনী আচরণবিধি উঠলেই এই সুযোগ ফের মিলবে। শুধু তাই নয়, অন্যান্য নাগরিক আবেদনের ভিত্তিতে Property Tax’র ক্ষেত্রে সুদ এবং পেনাল্টির ওপর যে ছাড় পান, এখন তাও দিতে অপারগ পুর কর্তৃপক্ষ। স্বভাবতই আবেদনের পাহাড় জমছে কর সংগ্রহ বিভাগে।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, ২০১৯ সালে আইন সংশোধন করে ঠিক হয়, বয়স্ক নাগরিকরা Property Tax’র মূল প্রদেয় অর্থের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। সেই সঙ্গে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরাও ২৫ শতাংশ ছাড় পাবেন এক্ষেত্রে। এই ছাড় টানাও ৩ বছর দেওয়া হবে। তারপর আবার নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট করদাতাকে। এর বাইরেও সুদের ওপর ৫০ শতাংশ এবং পেনাল্টির ওপর ৯৯ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে তাঁদের মেয়রের কাছে আবেদন জানাতে হবে। যা এখন নির্বাচনের জন্য লাগু হওয়া আদর্শ আচরণবিধির গেরোয় আটকে গিয়েছে। অন্যান্য নাগরিকের ক্ষেত্রে সারা বছরই আবেদনের ভিত্তিতে Property Tax’র সুদের ওপর ৫০ শতাংশ এবং পেনাল্টির ওপর ৯৯ শতাংশ ছাড় দেওয়া হতো। সিদ্ধান্ত হয়েছিল, ১ এপ্রিল থেকে সেই বিপুল ছাড় উঠে যাবে। তার বদলে যে করদাতা যত বেশি দিন সম্পত্তি করের টাকা বকেয়া ফেলে রেখেছেন, সেই করদাতা তত কম ছাড় পাবেন বলে স্থির হয়। কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ায় এই নিয়ম কার্যকর করা যায়নি।   

কলকাতা পুরনিগমের Property Tax সংগ্রহ বিভাগের কর্তাদের বক্তব্য, বয়স্ক বা সেনা জওয়ানদের ক্ষেত্রে বাড়তি ছাড় আইনসিদ্ধ। সেটা নতুন কোনও সিদ্ধান্ত নয়। বেশ কয়েক বছর ধরেই এই নিয়ম কার্যকর রয়েছে। পাশাপাশি, অন্যান্য নাগরিকের ক্ষেত্রে ছাড়ের বিষয়টিও নতুন কোনও Policy Decision নয়। সেক্ষেত্রে ভুরি ভুরি আবেদনের কিছু অংশ অনুমোদন করাই যেত। কিন্তু শীর্ষ কর্তৃপক্ষ তা মানতে নারাজ। পুরনিগমের আধিকারিকদের একাংশের দাবি, নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন রয়েছে, পুরনো স্কিমে পুরনো উপভোক্তাদের চালু থাকা সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে। কিন্তু প্রকল্প পুরনো হলেও নতুন করে তাতে কোনও উপভোক্তাকে যুক্ত করা যাবে না। ঠিক যেমন কন্যাশ্রী কিংবা স্বাস্থ্যসাথী মন্ত্রিসভার সিদ্ধান্ত। কিন্তু সেখানেও এই ক’মাস নতুন উপভোক্তাকে তালিকাভুক্ত করা হচ্ছে না। তবে এনিয়ে কোনও নাগরিকের অভিযোগ থাকলে তিনি সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তা জানাতে পারেন। সেক্ষেত্রে কমিশন পুরনিগমে এই সংক্রান্ত নির্দেশ দিলে, তা মেনে চলা হবে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর