ছট পুজো উপলক্ষ্যে ঘাটে ঘাটে থাকছে অভিষেকের দূত

কলকাতা সহ ৪টি জেলার গঙ্গার ঘাটে ঘাটে ছটের পুজো করতে গিয়ে যাতে কেউ বিপদে না পড়েন তার জন্য সব ঘাটে থাকছে ‘অভিষেকের দূত’রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি বিকালে কলকাতা শহরের(Kolkata) ঘাটে ঘাটে ভিড় জমতে শুরু করে দিয়েছে ছট পুজোর(Chath Puja) পূণ্যার্থীদের। গঙ্গায় নেমে কেউ এক বুক জলে দাঁড়িয়ে আবার কেউ এক কোমর জলে দাঁড়িয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করবেন। সেই পুজো করতে গিয়ে যাতে কেউ বিপদে না পড়েন তার জন্য সব ঘাটে থাকছে ‘অভিষেকের(Abhishek Banerjee) দূত’রা। মূলত, ভিড়ের মধ্যে পুণ‌্যার্থীদের যাতে কোনও সমস‌্যা না হয় সেদিকে খেয়াল রাখতেই তৃণমূলের(TMC) এই বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি এই দূতেরা থাকছেন হাওড়া(Howrah) শহরের একাধিক ঘাটে। উত্তর ২৪ পরগনা ও হুগলি শিল্পাঞ্চল এলাকার ঘাটগুলিতেও থাকছে অভিষেকের দূত। কলকাতা সহ ৪টি জেলার মোট ১০০টিরও বেশি ঘাটে পুজো চলার সময় হাজির থাকবেন অভিষেকের এই দূতেরা। দলের তরফ থেকে এই কর্মসূচিতে দলের প্রতিনিধিরা থাকলেও, রাজ্যের আরও একাধিক এলাকায় দলের তরফ থেকে প্রতিনিধিরা থাকবেন। পুণ্যার্থীদের জন্য ঘাটে-ঘাটে বসানো হয়েছে সাহায্য কেন্দ্রও।   

আগে দুর্গাপুজোর সময় কলকাতা-সহ বেশ কিছু এলাকায় অভিষেকের দূত কাজ করেছে জরুরি পরিষেবার জন‌্যও। তার পর এবার ছটপুজোর সময়ও সেই কর্মসূচি নিয়ে নামছে অভিষেকের দূতেরা। এবারও যথারীতি গঙ্গার ঘাটে পুজো দিতে গিয়ে পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তার দিকে নজর দিয়েছে রাজ্য প্রশাসন। শনিবার সকাল থেকেই কলকাতা, হাওড়া সহ ৪টি জেলার গঙ্গার ঘাটগুলিকে পরিষ্কারের কাজ শুরু হয়। ঘাটগুলিতে যাতে কোনওভাবে দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য বিভিন্ন থানা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে। ঘাট থেকে গঙ্গার নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ব্যারিকেড করে দেওয়াও হয়েছে। বাঁশ ও দড়ি দিয়ে দুটি স্তরের ব্যারিকেড হয়েছে। ছটপুজোর জন্য প্রতি বছরের মতো এ বছরও লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এদিন বিকালে ও আগামিকাল ভোরে। তাই সমস্ত ঘাটে পর্যাপ্ত আলো দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। থাকছে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। থাকছেন পদস্থ পুলিশ কর্তারাও। সেই সঙ্গে থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারি। ঘাটগুলিতে আরও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। স্নান করতে নেমে দুর্ঘটনা ঘটলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য লঞ্চ ও নৌকায় থাকছেন বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরাও।

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজহস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?