দশমীর ভোরে বেপরোয়া গতির বলি ১, আশঙ্কাজনক আরও ১

বুধবার ভোরে নিউটাউনের ইকো পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বাইক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমীর ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনা শহরে। বুধবার ভোরে নিউটাউনের ইকো পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বাইক। দুর্ঘটনার জেরে বাইকের চালকের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর দিন ভোর ৪টে নাগাদ একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দূরে ছিটকে পড়েন ওই বাইকের চালক এবং সেই বাইকে বসা তাঁর সঙ্গী। এমন দৃশ্য দেখার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত দুই বাইক আরোহীর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে নিয়ে গেলে বাইক চালক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ওই দুর্ঘটনায় আহত বাইক আরোহীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে কীভাবে দুর্ঘটনা ঘটলা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা।পুলিশের দাবি,দুর্ঘটনার সময় চালক এবং তাঁর সঙ্গী দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। অনেক বেশি গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য এর আগে উৎসবের সময় মঙ্গলবার নবমীর রাতে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে, গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক দম্পতি। জখম হয় তাঁদের শিশুও। ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক হয় চালক। প্রগতি ময়দান থানার পুলিশ বাইপাস ধাবার সামনে গাড়িটিকে আটক করে। এরপর গাড়ি চালককে আটক করে পুলিশ। এক্ষেত্রেও চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে দাবি পুলিশের।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন