বাঙালি বিদ্বেষী মন্তব্য: বৃহস্পতিবার হাইকোর্টে পরেশ রাওয়ালের আবেদনের শুনানি

কলকাতা পুলিশের তরফে পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির মাছ খাওয়া নিয়ে গত বছর ডিসেম্বর মাসে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। বিষয়টি নিয়ে অভিনেতার বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই অভিযোগের প্রেক্ষিতে পরেশ রাওয়ালকে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেতা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিজেপি নেতার সেই আবেদনের শুনানি হতে পারে।

কলকাতা হাইকোর্ট সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি হতে পারে। এদিন সকালে বিজেপি নেতার আইনজীবী বিষয়টি নিয়ে বিচারপতির দৃষ্টি আর্কষণ করেছিলেন। কেন আগাম জামিনের আবেদন করছেন না পরেশ রাওয়াল, তা জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি বলেন, ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরার বিষয় ভাবতে পারি। কিন্তু রক্ষাকবচ নিয়ে কিছু সুবিধা হয়তো দিতে পারব না।’

প্রসঙ্গত, গুজরাতে নির্বাচনের প্রচারে গিয়ে বাঙালি বিদ্বেষী মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্যাসের দাম বাড়লে তা আবার কমে যাবে। মূল্যবৃদ্ধি হলে সেটাও লাগামের মধ্যে চলে আসবে। সকলের কর্মসংস্থানও হবে। কিন্তু দিল্লির মতো আপনাদের চারপাশেও রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, তখন কী করবেন? কমদামের গ্যাসে মাছ রান্না করে বাঙালিদের খাওয়াবেন?’ এরপর অভিনেতার মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম (CPIM)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মহম্মদ সেলিম বলেছিলেন, ‘বহু বাঙালি রাজ্যের বাইরে থাকেন। তাঁদের নিশানা করা হয়েছে। ইচ্ছে করে বাঙালিকে অপমান করা হয়েছে।’

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?