‘মরে গেলে আর আমার বিচার করবেন কী করে?’ আদালতে বিচারককে প্রশ্ন পার্থের

আদালতে তিনি আরও দাবি করেন, তিনি অসুস্থ, জেলে সঠিক সময়ে চিকিৎসা হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মরে গেলে আর আমার বিচার করবেন কী করে?’ মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ভরা এজলাসে বিচারকের উদ্দেশে এই প্রশ্ন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে তিনি আরও দাবি করেন, তিনি অসুস্থ, জেলে সঠিক সময়ে চিকিৎসা হচ্ছে না।

পার্থ চট্টোপাধ্যায় আদালতের এজলাসে দাঁড়িয়ে মঙ্গলবার বলেন, চিকিৎসা না হওয়ার কারণে অসুস্থ অবস্থায় যদি তাঁর মৃত্যু হয়, তবে বিচার কী ভাবে হবে? বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘স্যর একটা কথা বলতে চাই। আমার অসুস্থতার কথা জেল সুপার লিখে দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতাল ১০ দিন পর রিপোর্ট ব্যাক করছে। এক জন আক্রান্ত হবেন, তার ১০ দিন পর এসে চিকিৎসক দেখবেন! দেখুন একটু।’ প্রাক্তন মন্ত্রীর মুখে চিকিৎসায় গাফিলতির অভিযোগ শুনে বিচারক বিষয়টি দেখার আশ্বাস দেন। এরপর বিচারকের সামনে হাত জোড় করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘দেখুন স্যর! মরে গেলে আর বিচার করবেন কী করে? স্যর, ৩০০ দিনের উপর হয়ে গিয়েছে।’ তৃণমূলের প্রাক্তন মহাসচিবের কথার উত্তরে বিচারক বলেন, ‘ঠিক আছে।’

প্রসঙ্গত এদিন আদালতে ঢোকার মুখে ফের একবার তৃণমূলের পাশে থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন। সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ বলেন, একে একে সবাই তৃণমূলে আসবেন।

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান