চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামিকাল থেকে পেট্রোল- ডিজেল কিনবে না পাম্প মালিকেরা

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল থেকে পেট্রোল (PETROL) ও ডিজেল (DIESEL) কিনবেন না পাম্প মালিকেরা। একথা ঘোষণা করেছেন পাম্পের মালিকেরা। আগামীকাল সকাল ৬ টা থেকে কেনা হবে না পেট্রোল ও ডিজেল। জানা গিয়েছে, ২৪ ঘণ্টার জন্য কেনা হবে না জ্বালানি। পাম্প মালিকরা আগামীকাল সকাল ৬ টা থেকে আগামী ২৪ ঘন্টা ডিপো থেকে কিনবেন না জ্বালানি। কেন্দ্র সরকার গত শনিবার পেট্রোল ও ডিজেলের দাম কমানোয় ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। 

সোমবার পাম্প মালিকদের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্র গত শনিবার হঠাৎ করেই পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে দেয়। অথচ তার আগে মালিকদের বেশি টাকা দিয়ে পেট্রোল ও ডিজেল কিনতে হয়েছে। তারপরে কিছু না জানিয়েই হঠাৎ করে দাম কমানোর জন্য ক্ষতির মুখে পড়তে হয়েছে পাম্প মালিকদের। তাই পাম্প মালিকদের সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি, আগামী ২৪ ঘণ্টা ডিপো থেকে তেল কিনবেন না তাঁরা। 

শনিবার হঠাৎ কেন্দ্র ঘোষণা করে পেট্রোলে লিটার প্রতি ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা দাম কমানো হয়েছে। মানে শনিবার পেট্রোলে লিটার প্রতি কমেছিল ৯ টাকা ৫০ পয়সা দাম। আর ডিজেলে কমেছিল ৭ টাকা দাম প্রতি লিটারে। অথচ তার আগে বেশি টাকা দিয়ে ডিপো থেকে কিনতে হয়েছিল পেট্রোল। আর হঠাৎ দাম কমায় তা বিক্রি করতে হচ্ছে কম টাকায়। এতেই ক্ষতির মুখে পড়েছে পাম্প মালিকরা। তাই পাম্প মালিক সংগঠন প্রতিবাদ করেছে কেন্দ্রের এই সিদ্ধান্তের। এর ফলে সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না। পাম্প মালিকদের পক্ষ থেকে হুঁশিয়ারি এরপরেও সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। 

 

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ