শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকার হাজির শপথ অনুষ্ঠানে। ৯৮ বছর বয়সী মাখনলাল সরকারকে সম্বর্ধনা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে উঠে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে প্রণাম করলেন মোদি। তারপরেই শিলিগুড়ির প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের  পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং তাঁকে উষ্ণ আলিঙ্গন করেন।

বাংলায় বিজেপির প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন এসেছে। এই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন মাখনলাল সরকার। বিজেপির জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন একনিষ্ঠ কর্মী। ৯৮ বছর বয়সে এসেও সেই নিষ্ঠায় ছেদ পড়েনি। বাংলার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে জন্ম বিজেপির। কাশ্মীরে রহস্যজনক ভাবে শ্যামাপ্রসাদের মৃত্যুর সময়েও সঙ্গী ছিলেন এই মাখনলাল। তাঁকেই এদিন বিশেষ সম্বর্ধনা দিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

২০২৫ সালের জুলাই মাসে সুকান্ত মজুমদার তাঁর শিলিগুড়ির বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ একসময় গ্রেফতার করেছিল মাখনলাল সরকারকে। আজ সেই ৯৮ বছরের মানুষটিকে পায়ে হাত দিয়ে সম্মান জানালেন দেশের প্রধানমন্ত্রী। বাঙালিয়ানাকে ধরে রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে। মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। পাশাপাশি বাংলার অন্যান্য মনীষীদের ছবি থাকছে।  রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ২০০ শহীদের পরিবার হাজির রয়েছেন এই অনুষ্ঠানে।   

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের