বিধাননগরের ভোটে ফুলমার্কস পুলিশকে! খুশ কমিশনও

পুলিশ দিয়ে বিধাননগর পুরনিগমে যদি নির্বিঘ্নের ভোট করানো যায় তাহলে বিরোধীরা বিশেষ করে বিজেপি বার বার কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানোর মতো দাবি তুলছে কেন আর কেনই বা সেই দাবি নিয়ে তাঁরা আদালতে মামলা ঠুকছে! তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে তাঁদের ঘেরাটোপে ভোট করানোর দাবির পিছনে বৃহত্তর কোনও ষড়যন্ত্র কী লুকিয়ে ছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ৪টি পুরনিগমে ভোট ছিল শনিবার। এই চারটি পুরনিগম হল বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি। এর মধ্যে নিঃসন্দেহে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কলকাতার কান ঘেঁষে থাকা বিধাননগর পুরনিগমের ভোট। ৪১টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরনিগমে পুলিশ দিয়ে ভোট করালে সেই ভোট নির্বিঘ্নে হবে না বলে প্রথম থেকেই দাবি তুলেছিল বিরোধীরা। বিশেষ করে বিজেপি। তাঁরা তো পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতেও মামলা ঠুকেছিলেন। কিন্তু আদালত রাজ্য নির্বাচন কমিশনকেই দায়িত্ব দিয়েছিল এই বিষয়ে সিদ্ধান্ত নিতে। কমিশন আবার আস্থা রেখেছিল রাজ্য পুলিশের ওপরেই। সেই আস্থা রাখা যে ভুল ছিল না সেটা কিন্তু এদিনের নির্বিঘ্নের ভোট প্রমাণ করে দিয়েছে। আর তাই মুখে খুশির হাসি ফুটে উঠেছে রাজ্য নির্বাচন কমিশনের মুখেও।

বিরোধীদের বিশেষ করে বিজেপির অভিযোগ ছিল রাজ্য পুলিশের এক্তিয়ারে ভোট হলে আমজনতা বাড়ির বাইরে পা রেখে ভোট দিতেই আসবেন না। তাঁরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন না। বুথে পৌঁছে হয়তো শুনতে পারবেন তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে। সেই সঙ্গে আমজনতাকে সন্ত্রস্ত করে রাখতে মুড়ি মুড়কির মতো বোমাবাজি করবে দুষ্কৃতীরা। কিন্তু শনিবার দিনভর কার্যত বিরোধীদের দাবির উলটো ছবিই দেখা গেল। বিধাননগর পুরনিগমের আওতায় আসা গোপালপুর, আটঘড়া, দশদ্রোণ, কৈখালি, হাতিয়াড়ার মতো এলাকাই হোক বা বাগুইহাটি, সল্টলেক, সুকান্তনগর, কেষ্টপুরের মতো এলাকা সব জায়গায় এদিন নিজের ভোট নিজেই দিতে পারেছেন আমজনতা। কোনও সংবাদমাধ্যমের কাছে কেউ কোনও অভিযোগ তোলেননি যে তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে বা তিনি ভোট দিতে পারেননি। কোনও বিরোধী দলের প্রার্থী কোথাও আক্রান্ত হননি কারোর হাতেই। ভোটাররাও নির্বিঘ্নে নিজের বুথে গিয়ে নিজের ভোট নিজে দিয়েছেন। পুলিশ দিয়েও যে নির্বিঘ্নের ভোট করানো যায় সেটা বিধাননগর দেখিয়ে দিয়েছে।

আর এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ দিয়ে বিধাননগর পুরনিগমের মতো স্পর্শকাতর এলাকায় যদি নির্বিঘ্নের ভোট করানো যায় তাহলে বিরোধীরা বিশেষ করে বিজেপি বার বার কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানোর মতো দাবি তুলছে কেন আর কেনই বা সেই দাবি নিয়ে তাঁরা আদালতে মামলা ঠুকছে! তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে তাঁদের ঘেরাটোপে ভোট করানোর দাবির পিছনে বৃহত্তর কোনও ষড়যন্ত্র কী লুকিয়ে ছিল? এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে একাধিক গুরুতর অভিযগ উঠেছিল। তার মধ্যে যেমন ছিল সংখ্যালঘু ভোটারদের বুথে গিয়ে ভোটদান করতে বাধা প্রধান, মহহিলা ভোটারদের উদ্দেশ্যে কটুক্তি ও শ্লীলতাহানি এবং সর্বোপরি বুথে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভয় দেখিয়ে চাপ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্বপক্ষে ভোট দেওয়ানোর মতো ঘটনা। এবারেও কী বিধাননগর পুরনিগমের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এনে সেই কায়দাতেই ভোটলুঠের ছক কষেছিল গেরুয়া শিবির, এই প্রশ্ন কিন্তু এদিন উঠে গিয়েছে বিধাননগরের বুকে নির্বিঘ্নের ভোটের দরুন।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়