হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের নারী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীর উপর নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা তরুণী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার রাতে হরিদেবপুরে একটি জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল বছর ২০-র ওই তরুণীকে। চন্দন মল্লিক নামে এক অভিযুক্ত ওই তরুণীকে নিমন্ত্রণ করেছিল। প্রথমে পার্টিতে যেতে রাজি না হলেও পরে হরিদেবপুরের ওই ফ্ল্যাটে পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই চন্দন মল্লিক ও দেবাংশু বিশ্বাস নামের দুই যুবক তাকে ধর্ষণ করে বলে জানা যায়। ধর্ষণের পরে দীর্ঘক্ষণ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে আসেন তরুণী। পরিবারের কাছে সমস্ত কিছু জানিয়ে সোজা থানায় অভিযোগ জানায়। পুলিশ ইতিমধ্যে জুতোদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজি করেছে। তরুণী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীর অফিসাররা

আরজিকর কাণ্ডের এক বছর হয়েছে কয়েকদিন আগেই। কসবা ল কলেজেও তরুণীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন সতর্ক হলেও থামেনি এই ধরনের নক্কারজনক ঘটনা। এরপর ফের তরুণীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই নির্যাতিতা। যুবকদের সঙ্গে ওই তরুণীর পরিচয় কীভাব হয়েছে সবটাই জানার চেষ্টা করেছে পুলিশ। পাশাপাশি ওই জন্মদিনের পার্টিতে আর কেউ ছিল কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাঁদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন।

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু