‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবির বদল শুধুই সময়ের অপেক্ষা! তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খড়্গহস্ত রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজনৈতিক কেরিয়ার ও পরিবার শেষ করে দেওয়ার পিছনে রয়েছেন অভিষেকই। গতকাল, শুক্রবার এমনটাই বলেছিলেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী। আজ, শনিবার আরও কড়া ভাষায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজীব। ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত আমতলাতে অভিষেকের দলীয় কার্যালয় এদিন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। অভিযোগ ওই কার্যালয়টি ছিল অবৈধ। কোনও কাগজপত্র ও অনুমতি ছাড়াই গায়ের জোরে দলীয় কার্যালয়টি ২০১৭ সালে তৈরি করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেটিই এদিন ভেঙে দিয়েছে পুলিশ।

আর সেই ঘটনাকে কেন্দ্র করে অভিষেকের বিরুদ্ধে ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক বলেছেন, ‘জীবনে কোনওদিন ভাল কাজ করেনি। কোনও বৈধ কাজ করতে জানে না ও। সারাজীবন অবৈধ কাজকর্মের সঙ্গে লিপ্ত ছিল। এখন সেই বিষয়গুলি সামনে আসছে। কথায় কথায় বলতো ডায়মন্ডহারবার মডেল। সেটা নিয়ে প্রশংসা করত, গর্ব করত, আজ দেখা যাচ্ছে ডায়মন্ডহারবার মডেলের কী অবস্থা। দলটাকে শেষ করেছে।’ এতদিন অভিষেক বলতে অজ্ঞান ছিলেন রাজীব। তাঁর হাত ধরেই ত্রিপুরাতে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরেছিলেন রাজীব। ছাব্বিশের নির্বাচনে ডেবরা থেকে তাঁকে টিকিটও দেন অভিষেক। কিন্তু গত দুদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাতে দেখা যাচ্ছে রাজীবকে। রাজনৈতিক মহলের ধারণা, ঋত তৃণমূলের কাছে নিজেকে ভাল দেখাতে, এখন অভিষেককে ভিলেন বানাচ্ছে প্রাক্তন মন্ত্রী।

আরও পডুন: পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

গতকাল, শুক্রবার অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে রাজীব জানিয়েছিলেন, ‘অভিষেক আমার রাজনৈতিক কেরিয়ার, পরিবার সব শেষ করে দিয়েছে। যেসব আসন আইপ্যাক তাঁকে বিক্রি করে দিয়েছে, সেখানেই পরাজয় ঘটেছে দলের প্রার্থীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সবাই বলছেন যে অভিষেক থাকলে তাঁরা দল করবেন না। অভিষেক সরে গেলে সকলে আবার একজোট হয়ে দিদির পাশে থাকবেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখনও কেন দিদি অভিষেকের হাতটা ধরে আছেন। এটা আমাদের নেতাদের কথা নয়, তৃণমূল কংগ্রেসের অগণিত সাধারণ কর্মীদের মনের কথা এটাই। আমার বক্তব্য হল, রাজনীতি করা মানুষের জন্য। সেই কাজই যদি না করতে পারি, কেন দলে থাকব?’

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘হঠাৎ ভোর ৫টায় বেজে উঠল ফোন…’,কী ভাবে দময়ন্তীকে ফিরে পেল তাঁর পরিবার?

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

বিশ্বকাপ জিতলেই অবসর! ফাইনালের আগে বড় ঘোষণা স্পেনের তারকা ফুটবলারের

ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

সোনম ওয়াংচুককে নিয়ে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা

হিন্দু পরিচয়ে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী