পার্থের কাছে উদ্ধার হওয়া সমস্ত ডিড নকল, দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেল প্রভাবশালী তকমা কাটাতে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবই নকল। এমনটাই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) আইনজীবীর। শুক্রবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি চলাকালীন জল্পনা বাড়ালেন আইনজীবী। এদিন তাঁর আবেদন ছিল, মক্কেলের জামিন মঞ্জুর করা হোক।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেল প্রভাবশালী তকমা কাটাতে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এদিন আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বা তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়নি কিছুই। ঘুষ কাণ্ডের কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি আইনজীবীর। তিনি বলেন, তাঁর মক্কেলকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। পালানোর মানুষ নন পার্থ। আইনজীবীর দাবি, তাঁর মক্কেল সাধারণ মানুষ। আইনজীবী বলেন, তাঁকে ইতিমধ্যেই বিভিন্ন পদ থেকে সরানো হয়েছে। বাকি যে সমস্ত পদে রয়েছেন, সেই সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়ে চান তিনি।

শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, এখনও পর্যন্ত যে সমস্ত ডিড উদ্ধার করা হয়েছে, সেই সমস্ত কিছুই নকল। ওই সমস্ত ডিড আসল কি না, তা তদন্ত সাপেক্ষ বলেও দাবি আইনজীবীর। আইনজীবী বলেন, যা তথ্য হিসেবে পেশ করা হয়েছে তা সত্যি কি না, সেই প্রমাণ করার দায় তাঁদের, যারা পেশ করেছেন। আইনজীবীর আরও দাবি, তাঁর মক্কেল অসুস্থ। বয়স ৭২। তাঁর ক্রমাগত মেডিক্যাল পরীক্ষার প্রয়োজন।

অন্যদিকে, ইডির (ED) আইনজীবীর দাবি, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে অসহযোগিতা করছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তা না কি লুকিয়ে রাখার নির্দেশ ছিল। দাবি, তদন্তে উঠে এসেছে আরও ৩ টি নতুন কোম্পানির কথা। আরও দাবি, খোঁজ মিলেছে একটি ট্রাস্ট ও আরও ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের।  সূত্রের খবর, তাঁর জেল হেফাজতের আবেদন জানিয়েছে ইডি। ইডি আধিকারিকরা চান তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে। দুই পক্ষের কথা শুনেছেন বিচারপতি। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে,  রায়দান স্থগিত।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনিজীবী বলেন, তাঁর মক্কেল ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। তাঁর মক্কেলকে বলির পাঁঠা করা হচ্ছে। সূত্রের খবর, ইডি স্পেশ্যাল কোর্টে এদিন ২ পক্ষের শুনানি চলে প্রায় ৪০ মিনিট। 

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের