নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাপস- ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতিকে তলব সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার তৃণমূল নেত্রী ইতি সরকারকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা। তবে এখন তৃণমূল নেত্রী সিবিআই দফতরে হাজিরা দেননি । বলা বাহুল্য, ইতি সরকার হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূল নেত্রীকে অর্থের বিনিময়ে চাকরির দেওয়ার মামলাতেই ডেকে পাঠানো হয়েছে। এদিন ইতি আদৌ হাজিরা দেন কিনা সেটাই এখন মূল দেখার বিষয়। অন্যদিকে গত শুক্রবার (২১ জুন) নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করেছিল সিবিআই।  তিনি নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। সেই সময় তাঁর  কণ্ঠস্বর পরীক্ষা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই ঘটনার কয়েকদিন পরেই  তাপস ঘনিষ্ঠ  তৃণমূল নেত্রীকে তলব করল সিবিআই।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য ২০২৩ সালের এপ্রিল মাসে তাপসের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিবিআই। প্রায় ১৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি । তবে সেইসময় তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু নথি পাওয়া গেলেও সিবিআই তাপসকে গ্রেফতার করেনি। আর এবার বিধায়ক ঘনিষ্ঠ ইতির তলব নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে নিয়োগ মামলায় কি তবে নতুন কোনও সূত্র হাতে এল সিবিআইয়ের।  

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু