ছুটি নিয়ে বিবাদ, নিউ টাউনে ৩ সহকর্মীকে ছুরির কোপ সরকারি কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুরি নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি । বৃহস্পতিবার কারিগরি ভবনের সামনে এই ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা । জানা গিয়েছে, নিউ টাউনের কারিগরি ভবনের ভেতরে ছুটি নিয়ে বিবাদ চলে । আর সেইসময়  কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনের কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে। আর তাতে  জখম হয়েছেন তিন জন ।  তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । 

এদিন দুপুর ১২ টা নাগাদ সহকর্মীদের প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি ছুরির কোপ মারলেন অমিত কুমার সরকার নামে এক ব্যক্তি। এরপর  ছুরি হাতে, পিঠে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে  তিনি হেঁটে যান । আর এই দৃশ্য নজর পড়তেই টেকনো সিটি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই অমিতকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । সেইসঙ্গে   সরকারিকর্মীর ছুরি নিয়ে রাস্তায় দাপাদাপি শোরগোল পড়েছে এলাকায়।  

জানা  গিয়েছে, ছুটি নিয়ে বিবাদ এবং ফাইল আটকানোর  নিয়ে শুরু হয় বিবাদ   । তাই  বৃহস্পতিবার সেই কারণে দপ্তরের ৪কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন অমিতবাবু ।  তবে এদিনের অমিতের কাণ্ডে রীতিমতো অবাক তাঁর সহকর্মীরা। তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।  কোথা থেকে ছুরি পেলেন তিনি তা নিয়েও উঠছে প্রশ্ন । 

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী