আর জি কর কাণ্ডে তিন আইপিএসের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হওয়া তিন আইপিএস আধিকারিক অভিষেক গুপ্ত, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে।

গত মে মাসে রাজ্য সরকার তাঁদের সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। অভিযোগ ছিল, আর জি কর কাণ্ডের তদন্তের প্রাথমিক পর্যায়ে দায়িত্ব পালনে গাফিলতি, নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে আচরণ এবং সরকারি অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে বক্তব্য রাখার মতো একাধিক বিষয়ে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিভাগীয় তদন্ত শুরু হয়। সূত্রের খবর, তদন্ত এখনও শেষ না হওয়ায় তিন আধিকারিকের সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয় তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃনিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরপরই তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করে রাজ্য সরকার।

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ