জহরের ইস্তফায় শূন্য আসনে ঋতব্রতকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল

ঋতব্রত, আপনি এই মর্যাদা পাওয়ার যোগ্য। যিনি রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করেছেন এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য নিরলস পরিশ্রম করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর-কাণ্ডের জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সেই আসন এতদিন ফাঁকা ছিল। তবে সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহরের। এবার সংসদের উচ্চকক্ষে সেই শূন্য আসনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল সরকার। আরও একবার জয়ী হয়ে রাজ্যসভায় যেতে পারেন এই প্রাক্তন সিপিএম নেতা। এর আগে ২০১৪ সালে তাঁকে রাজ্যসভাতে পাঠিয়েছিল সিপিএম। তবে ২০১৭ সালে তাঁকে সিপিএম দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) সমাজমাধ্যমে তৃণমূলের তরফে একটি পোস্টে জানানো হয়েছে, ‘আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, তিনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকারির পদ বহন করবে। প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলবেন।’ রাজ্যসভার উপনির্বাচন আসন্ন, তাই উপনির্বাচনের প্রাক্কালেই শূন্য সংসদ আসনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল রাজ্যের শাসকদল।

তৃনমূলের পোস্টের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমাজমাধ্যমে ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঋতব্রত, আপনি এই মর্যাদা পাওয়ার যোগ্য। যিনি রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করেছেন এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। একটু সময় লাগলেও তিনি তাঁর পরিশ্রমের দাম পাচ্ছেন।’ প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় সরব হয়েছিলেন জহর সরকার। এরপরেই গত সেপ্টেম্বরে রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন জহর সরকার। পাশাপাশি তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা করেন। সেই সময় দুঃখ প্রকাশ করে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানান, গত একবছর ধরে তিনি আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে জনসাধারণের লাগাতার প্রতিবাদ দেখছেন। ভেবেছিলেন পুরনো দিনের মতো এবারও প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প। পরিস্থিতি সামলাতে একাধিক ভুল করা হয়েছে। তার জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

এমন চিঠি দিয়েই তিনি পদত্যাগ করেন। অথচ সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহরের। আর তখন জহরের চিঠি তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছিল। সেই থেকে রাজ্যসভায় তৃণমূলের পদটি শূন্য ছিল। এবার সেই আসনের জন্যে ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল। ঋতব্রত একসময়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা থেকে SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। কিন্তু এরপর কয়েকটি বিতর্কিত ঘটনার জন্য ২০১৭ সালে তাঁকে সিপিএম দল থেকে বহিষ্কার করে। বেশ কিছু সময় কাটিয়ে অবশেষে তিনি তৃণমূলে যোগ দেন। ২০২১ সালের ভোটের পর শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC-এর রাজ্য সভাপতি করা হয় ঋতব্রতকে। সেই কাজই এতদিন সামলাচ্ছিলেন তিনি। এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব আসতে চলেছে।

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত