চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“জল-খাবার আটকাবেন না।”, চাকরিহারাদের ‘মানবাধিকারেরর’ পাঠ শেখাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি: এসএসসি ভবনে এখনও আটকে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ ২৫ জন। কোনও ভাবেই সেখান থেকে বেড়াতে পাড়ছেন না তাঁরা। তাঁদের খাবার দিতে দেওয়াও হচ্ছে না কেন। এবার এই নিয়ে প্রশ্ন তুলল পুলিশ। পুলিশ অফিসাররা বলেছেন, এখানে মানবাধিকারের প্রশ্ন উঠছে। চাকরিহারা আন্দোলনকারীদের কাছে পুলিশের আর্জি, “পুলিশের কাজে বাধা দেবেন না, জল-খাবার আটকাবেন না।”

মঙ্গলবার আন্দোলন চলাকালীন পুলিশকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন আন্দোলনকারীরা। এরপরই বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনীশ সরকার আন্দোলনকারীদের বার্তা দেন, এই ধরণের কাজ আইনসম্মত নয়। তাঁর দাবি, এসএসসি ভবনে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সব যাঁরা আটকে আছেন, তাঁদের খাবার, জল দিতে দেওয়া হচ্ছে না। সে ক্ষেত্রে মানবাধিকারের একটা প্রশ্ন ব্যাপার আছে। পাশাপাশি, পুলিশকে কাজে বাধা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।

আইপিএস অফিসার এই বিষয়ে বলেছেন, “শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও আপত্তি নেই। তবে কাল থেকে পুলিশ অফিসারদের ধাক্কা দেওয়া হয়েছে, আটকানো হয়েছে। খাবার-জল আটকানো হচ্ছে। পুলিশকে যদি এভাবে কর্তব্য থেকে বিরত করা হয়, তাহলে সেটা আইনসম্মত হবে না।”

পুলিশের আর্জি, পুলিশকে বাধা দেবেন না। পুলিশ নিজের কাজ করছে। সেটা ঠিক হচ্ছে না। পুলিশকে যেন হেনস্থা না করা হয়।

প্রসঙ্গত, এসএসসি ‘যোগ্য ও অযোগ্য’ দের তালিকা প্রকাশের কথা ছিল গতকাল অর্থাৎ সোমবার। সেই তালিকা প্রকাশ না করায় আন্দোলন শুরু করেন চাকরিহারা মানুষ। তাঁদের দাবি, আবার পরিক্ষা দেওয়ার মতো ইচ্ছে নেই সঠিক বিচার করে চাকরি ফিরিয়ে দিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ