এসএসসি ভবনের সামনে থেকে উঠল চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাময়িকভাবে এসএসসি ভবনের সামনে থেকে উঠল অবস্থান চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ। এবার তাঁরা অবস্থান চালাবেন শহিদ মিনারে। চাকরিহারা শিক্ষকদের কিছু দাবিপূরণ হয়েছে। তাই গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন যোগ্য শিক্ষকেরা। কিন্তু যোগ্য হওয়ার পরেও যাদের নাম এসএসসির তালিকায় নেই, তাঁদের জন্য আন্দোলন জারি রাখা হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষকরা।

এসএসসি’র তালিকায় যাদের নাম পাওয়া গিয়েছে তাঁরা ২৯ এপ্রিল পর্যন্ত যাবেন স্কুলে। কারণ ৩০ এপ্রিল থেকে আগেই গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে।  কিন্তু যোগ্য হয়েও তালিকায় যাদের নাম নেই তাদের জন্য অন্য ব্যবস্থার চিন্তা ভাবনা করা হয়েছে। আজ ও আগামীকালের মধ্যে তাঁদের সমস্যা না মিটলে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

গত ৩ এপ্রিল ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। তারা জানায়, কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পারবেন না তারা এতদিন যে বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বেশ কয়েকজন চাকরি প্রার্থী মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। গত বছর ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরিপ্রাপকদের। ওই রায় নিয়ে বাংলায় শোরগোল পড়ে যায়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আলাদা-আলাদাভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সুপইম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারারাও। প্রাথমিক শুননির পরে গত বছরের ৭ মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে মামলার শুনানি শেষ হওয়ার পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল।

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের