আরও বিপাকে সন্দীপ ঘোষ, সাসপেন্ড করল IMA

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সরব হয়েছেন হাজার হাজার মানুষ। এই আবহে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ  সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) । এর আগে তাঁকে  ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনও সাসপেন্ড করে ।

এদিন বিবৃতি দিয়ে IMA তরফে জানান হয়েছে,  ‘মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সমব্যথী ও সংবেদনশীলতার অভাব ছিল সন্দীপের ।সেই জন্য আরজি করের ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে আইএমএ। সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট আরভি অশোকান একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। আর সেই কমিটির সদস্যরা নির্যাতিতার বাড়িতে গিয়ে বাবা- মায়ের সঙ্গে কথা বলেন। তখনই নির্যাতিতার পরিবার সন্দীপের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।‘

প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৯ অগস্ট। সেই সময়ে হাসপাতালের অধ্যক্ষ হিসাবে  ছিলেন সন্দীপ ঘোষ। তাই চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর সন্দীপের পদত্যাগের দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। লাগাতার আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় সন্দীপ। বর্তমানে আরজি কাণ্ড নিয়ে তদন্ত  চালাচ্ছে সিবিআই। আর সেই তদন্তের স্বার্থে  সন্দীপকে গত ১৬ অগস্ট থেকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।   এই আবহে এবার তাঁকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন  ।

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের