CGO Complex-এ ED’র কার্যালয়ে সায়নী, দিলেন সহযোগিতার বার্তা

কলকাতার উপকন্ঠে থাকা সল্টলেকের CGO Complex-এ বেলা ১১টা ২২ মিনিট নাগাদ এদিন ED’র কার্যালয়ে হাজিরা দিলেন সায়নী ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র ডাকে সাড়া দিলেন টলি অভিনেত্রী তথা তৃণমূল(TMC) যুবনেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)। গত মঙ্গলবার ED’র তরফে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। বলা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হচ্ছে। তিনি যেন কলকাতার(Kolkata) উপকন্ঠে থাকা সল্টলেকের(Saltlake) CGO Complex-এ বেলা ১১টা নাগাদ এদিন যেন হাজিরা দেন ED’র কার্যালয়ে। দেখা গেল সেই সময়সীমার কিছুটা পরে ১১টা ২২ মিনিট নাগাদ তাঁর গাড়ি ঢোকে CGO Complex-এ। গাড়ি থেকে নামতেই সায়নীকে ঘিরে ধরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সায়নী তাঁদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যেই জানিয়ে দেন, ‘আমি প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। আমাকে ৪৮ ঘণ্টার নোটিসে ইডি ডেকেছে। সেই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়েছি। আমি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।’

আরও পড়ুন দেড় হাজারেরও বেশি Pink Booth এবারের পঞ্চায়েত নির্বাচনে

সায়নী এদিন ED’র ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে কিছুটা হলেও জল্পনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু এদিন তিনি বীর বিক্রমে হাজিরা দিয়ে সেই জল্পনায় একটা দাঁড়ি টেনে দিলেন। ED’র সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তথা তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম উঠে আসে। আর সেই বিষয়েই যুব তৃণমূলের সভানেত্রীকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ED’র আধিকারিকেরা। সায়নীকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁরা ৪ পাতার মোট ৩০টি প্রশ্ন তৈরি করে রেখেছেন বলে সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে এটাও জানা গিয়েছে, এদিন সায়নীকে তাঁর Income Tax জমা দেওয়ার ফাইল এবং সম্পত্তির হিসাব নিয়ে আসতে বলা হয়েছে। যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার তথ্য এবং লেনদেনের নথি আনতে বলা হয়েছে। সেই সব এদিন সায়নী সঙ্গে এনেছেন বলেও জানা গিয়েছে।

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের