কালো পোশাক পরে যোগ্য প্রার্থীরা, পরীক্ষাকেন্দ্রে দাগি পরীক্ষার্থীর নাম, সত্যিই কি দুর্নীতিমুক্ত এসএসসি?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। কিন্তু তারপরেও অবশেষে পরীক্ষা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণির জন্য ৭ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছিল। সেই মতোই নির্দিষ্ট সময়ে শুরু হয় পরীক্ষা।

সুপ্রিম কোর্টের এদিনের পরীক্ষায় বসেছেন ২০১৬ সালের প্যানেলের যোগ্যরাও। যোগ্যদের মুখ চিন্ময় মণ্ডল কী বলছেন এদিনের পরীক্ষা নিয়ে? জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছেন তিনি। ২০১৬ সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন চিন্ময়। আদঊ জানেন না এবারের পরীক্ষায় ফের কপাল খুলবে কিনা। যদি পরীক্ষায় পাশ করতে না পারেন তাহলে কী হবে, সেই অনিশ্চিত ভবিশ্যতের কথা ভেবে শিউড়ে ওঠেন মাঝে মাঝে। তবুও পরীক্ষা দিতে এসেছেন। তাঁর পরীকশাকেন্দ্র নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাইস্কুল। চিন্ময় এসেছেন কালো ব্যাজ পরে। শুধু তিনি নন, একাধিক যোগ্য চাকরি হারা কালো পোশাকে পরীক্ষাকেন্দ্রে এসেছেন। তাঁর মধ্যে রয়েছেন মেহেবুব মণ্ডলও।

চিন্ময় বলেছেন, “ এই পরীক্ষা সম্পূর্ণ বিভীষিকাময়। এই পরীক্ষায় যোগ্য চাকরিহারাদের সঙ্গে নতুনরাও পরীক্ষায় বসছে। ফলে কোথাও গিয়ে একটা অসম লড়াই চলছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যারা সদ্য আপার প্রাইমারির শিক্ষক হয়েছেন অর্থাৎ যাদের আমরা ‘কলিগস’ বলে থাকি তাঁরাই ইনভিজিলেটর হিসাবে কাজ করবেন। আমরা তাঁদের আন্ডারে পরীক্ষা দিতে বসব। এটা সত্যিই হতাশার। আমাদের মন কোনওভাবেই মেনে নিতে পারছে না। ৯০ মিনিটের মধ্যে কতখানি পারব লিখতে তা তো কেউ জানি না। তবে প্রস্তুতি সবাই সবার মতো কড়ে নিয়েছে। বিশদে হয়তো কেউই পড়তে পারেননি, সময় পাননি। বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে, চাকরিগুলো চলে গিয়েছে, আগামী দিনেও যে দুর্নীতি হবে না তার তো কোনও গ্যারান্টি নেই। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তারপরেও বলতে হয় আমাদের বিরুদ্ধে চক্রান্ত হল। যেভাবে আমরা যোগ্য হয়েও আবার পরীক্ষা বসছি তা কোনওভাবেই কাম্য ছিল না।” একই কথা চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডলের।

রাজ্যের মোট ৬৩৬ টি কেন্দ্রে পরা নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে পরীক্ষা। সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে চলে আসতে বলা হয়েছিল। কলকাতায় ৪১ টি কেন্দ্রে চলছে পরীক্ষা। এই সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন।প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের।

বহরমপুরে এসএসসি পরীক্ষা হচ্ছে ২২টি কেন্দ্রে। তার মধ্যে একটি হল ইউনিয়ন খ্রিস্টানিয়ান ট্রেনিং কলেজ। ওই পরীক্ষা কেন্দ্রের ১০টি রুমে ৭০০ পরীক্ষার্থীর বন্দোবস্ত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৭০০ পরীক্ষার্থীর মধ্যে মাত্র এক জন ‘দাগি’ পরীক্ষার্থী রয়েছে। ওই রুমে বেঞ্চের উপরে দাগি পরীক্ষার্থীর রোল নম্বর লিখে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এদিকে শীর্ষ আদালত আগেই  জানিয়ে দিয়েছিল কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবে না। তারপরেও কীভাবে দাগি প্রার্থী ঢুকছে প্রার্থী তালিকায় তা নিয়ে উঠছে প্রশ্ন।

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড