সৌমিত্রকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে শক্তি এলেন যুবমোর্চায়

সৌমিত্র খাঁ বিজেপির যুব সংগঠন যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ। এবার সেই যুব মোর্চার দায়িত্ব দিয়ে বাংলায় পাঠানো হচ্ছে দলের জাতীয় কর্মসমিতির সদস্য শক্তি সিংকে। সেক্ষেত্রেই প্রশ্ন উঠেছে সৌমিত্র কী তাহলে আর এ রাজ্যে যুবমোর্চার সভাপতি থাকছেন না! সেই সম্ভাবনা বাস্তব হোক বা না হোক আপাতত সৌমিত্র খাঁ অস্বস্তিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিও। আর সেটাই কিনা রক্তচাপ বাড়িয়ে দিল তাঁর। কেননা দল এবার বাংলায় নয়া নেতাকে পাঠাচ্ছে। তাহলে তিনি কী করবেন? উত্তর একটাই আপাতত ঠুঁটো জগন্নাথ। নজরে সৌমিত্র খাঁ। বিজেপির যুব সংগঠন যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ। এবার সেই যুব মোর্চার দায়িত্ব দিয়ে বাংলায় পাঠানো হচ্ছে দলের জাতীয় কর্মসমিতির সদস্য শক্তি সিংকে। সেক্ষেত্রেই প্রশ্ন উঠেছে সৌমিত্র কী তাহলে আর এ রাজ্যে যুবমোর্চার সভাপতি থাকছেন না! এই প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি বঙ্গ বিজেপির কোনও নেতার কাছ থেকেই। তবে এটা পরিষ্কার যে ডানা ছাঁটা হতে চলেছে সৌমিত্রের। আর তাঁর পিছনে অন্যতম কারন হিসাবে উঠে আসছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপ যেখানে এক বক্তাকে বলতে শোনা গিয়েছিল ২০২৪ সালে এ রাজ্য থেকে বিজেপি ৪-৫টির বেশি আসন পাবে না। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরে বিজেপি নাকি খাতাই খুলতে পারবে না। সৌমিত্র অবশ্য তখন দাবি করেছিলেন ওই গলা তাঁর নয়।

যে অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেখানে যে ব্যক্তির গলায় শোনা গিয়েছিল অনেকেরই দাবি তা সৌমিত্রের। যদিও সৌমিত্র তা মানেননি। তবে ঘটনা এটাই, একুশের বিধানসভা নির্বাচনে হারের জেরে গোটা বাংলাজুড়েই বিজেপির সংগঠন ধ্বসে গিয়েছে। জনপ্রিয়তার পাশাপাশি দলের গ্রহণযোগ্যতাও কমেছে। তাই সৌমিত্র যদি দাবি করেও থাকেন যে দল ২০২৪ সালে ৪-৫টির বেশি আসন পাবে না তাহলেও এটা জোর গলায় কেউ বলতে পারবে না তিনি ভুল বলছেন। কারন বাস্তবিকই ২০২৪ সালে বিজেপি এ রাজ্য থেকে ৪টি আসনও জিতবে কিনা সন্দেহ। অডিও ক্লিপে যার কথাই শোনা যাক না কেন সেই দাবি যে ভুল নয় সেটা তো পরিষ্কার। একই সঙ্গে এটাও সত্যি, মেদিনীপুরের মাটিতে আর অধিকারীদের কোনও অধিকার থাকছে না। কার্যত তাঁদের নিজেদেরই পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছে। তাই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বা তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বা অধিকারীদের যে কেউ জিতবে না এটা একশো শতাংশ সত্যি। তবে সেই সম্ভাবনা বাস্তব হোক বা না হোক আপাতত সৌমিত্র খাঁ অস্বস্তিতে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত