দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধনতেরসের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও কেনাকাটার ধুম

নিজস্ব প্রতিনিধি: তিথি মেনে রবিবারও রয়েছে ধনতেরাস। সেই কারণে ধনতেরাসের প্রথমদিনেই কেনাকাটা করতে ভিড় জমিয়েছে আমজনতা। সোনার দোকান থেকে শুরু করে বাসনপত্রের দোকানে ভিড় করেছেন সাধারণ মানুষ। সোনার দাম ছাড়িয়ে গিয়েছে অনেকটাই। এরফলে রুপোর দর এতটুকু দমাতে পারেনি ক্রেতাদের উৎসাহকে। সকলে আবার সোনার দোকানে না গিয়ে অনেকেই গিয়েছেন বাসনপত্র বা ঘর গেরস্থালির জিনিসপত্র কিনতে। এদিন বিক্রি হয়েছে বৈদ্যুতিন সামগ্রী। জামা কাপড়ের দোকানেও ছিল নজরকাড়া ভিড়।

কালীপুজো ও ধনতেরাসকে সামনে রেখে আরও এক দফা উৎসবে মেতেছে আমজনতা। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় একই ছবি দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এবার দেশজুড়ে ধনতেরাসের কেনাকাটা প্রায় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তারমধ্যে গয়নাগাটি বিক্রি পৌঁছে যাবে ৬০ হাজার কোটি টাকায়। গত বছরের তুলনায় এবার শোনা প্রায় ৬০ শতাংশ চড়া। রুপোর দামও বেড়েছে ৫৫ শতাংশ। কিন্তু কোনও কিছুতেই দমে যাবার পাত্র নয় ক্রেতারা। অনেকেই জামাকাপড় ও রান্নাঘরের সরঞ্জাম কেনেন এই সময়ে। সেই বিক্রিও পৌঁছে যাবে ১৫ হাজার কোটিতে। বৈদ্যুতিন যন্ত্রের ব্যবসা হয়েছে প্রায় ১০হাজার কোটি টাকা। শনিবার সকাল থেকেই ধানতেরাসের উপলক্ষে সোনার দোকান গুলোতে ভিড় লক্ষ্য করা গিয়েছে।

রবিবারও তার অন্যথা হয়নি। সকাল থেকেই দোকানগুলোতে ভিড়। সোনার দোকান, ইলেকট্রনিক্সের দোকান, বাসনপত্রের দোকান জামা কাপড়ের দোকান সব জায়গাতেই ভিড় জমেছে। বিক্রিও চলছে দেদার। রবিবার ধনতেরাস তিথি থাকতে থাকতেই কেনাকাটা সারতে চাইছেন অনেকেই। তবে বহু মানুষ আছেন, ধনতেরাস বলে জিনিস কেনা নয়, উৎসব উপলক্ষ্যে জিনিস কেনেন। সেই কারণে রবিবার সারাদিনই ভিড় থাকবে দোকানে দোকানে।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের ২৩১ নম্বর বুথের EVM খারাপ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ