আর নয় ৩ শতাংশ, মমতার বঙ্গে DA এবার ৮ শতাংশ

মার্চ মাসের ১ তারিখ থেকে ৮ শতাংশ হারে DA পাবেন বিশেষ কিছু স্কুলে কর্মরত শিক্ষকেরা। রাজ্যে এমন স্কুলের সংখ্যা মাত্র ৪০। সিদ্ধান্ত রাজ্য সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়(Bengal) কী এবার DA বিপ্লব সমাপনের পথে? প্রশ্ন তুলে দিল রাজ্য সরকারের(West Bengal State Government) নয়া সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে রাজ্যের স্কুল শিক্ষকদের(School Teachers) একাংশ ৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা DA পাবেন। সেই মতন রাজ্যের অর্থ দফতর সম্প্রতি এই সংক্রান্ত অর্থ বরাদ্দের চিঠি পাঠিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষা দফতরে। চিঠিতে বলা হয়েছে, গত মার্চ মাসের ১ তারিখ থেকে ৮ শতাংশ হারে DA পাবেন বিশেষ কিছু স্কুলে কর্মরত শিক্ষকেরা। আর এই নির্দেশিকা দেখে অনেকেই মনে করছেন, একদফায় সকলের জন্য না হলেও ধীরে সুস্থে ধাপে ধাপে কিছুটা হলেও মহার্ঘ্য ভাতা বাড়ানোর পথে হাঁটা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও DA আন্দোলনকারীরা এখনই তাঁদের আন্দোলন গুটিয়ে নেওয়ার কোনও বার্তা দেননি। বরঞ্চ তাঁরা কেন্দ্রীয় হারে অর্থাৎ ৩৮ শতাংশ হারেই DA দেওয়ার দাবীতে অনড় রয়েছেন।

আরও পড়ুন ১.১৫ কোটি পড়ুয়াকে ২টি করে ইউনিফর্ম, খরচ ৭৬০ কোটি টাকা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শিক্ষা দফতরের খাতায় ‘DA Getting School’ বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই DA পাবেন। রাজ্যে এই ধরনের স্কুলের সংখ্যা প্রায় ৪০। যার মধ্যে রয়েছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কারমেল, মহেশ্বরী হাইস্কুল, জালান বালিকা বিদ্যালয়, পাঠভবন, মারোয়াড়ি বালিকা বিদ্যালয়, তাতিয়া হাই স্কুল। এই বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বেতন দিয়ে থাকে সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা Governing Body। সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম। এই স্কুলের শিক্ষকেরা বর্তমানে রোপা ২০০৯ অনুযায়ী বেতন পান। এই কারণেই তাঁদের ক্ষেত্রে DA’র পরিমাণ বেড়ে ৮ শতাংশ করা হচ্ছে বলে অর্থ দফতর সূত্রে খবর। বিকাশ ভবন সূত্রে খবর, আগামী সপ্তাহেই শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ওই শিক্ষকদের DA দেওয়ার ঘোষণা করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন বন্দে ভারতের মাশুল গুণল কী করমণ্ডল, শুরু বিতর্ক

যেখানে সর্বস্তরের রাজ্য সরকারি কর্মচারীরা ৩ শতাংশ হারিয়ে DA পাচ্ছেন, সেখানে কেন ওই বিশেষ স্কুলে শিক্ষকদের ৮ শতাংশ হারে DA দেওয়া হবে? অর্থ দফতরের একটি সূত্র জানাচ্ছে, সরকারি নিয়ম ও বিধি মেনেই এই ডিএ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনও রকম আইনি বা পদ্ধতিগত ত্রুটি নেই। ২০২১ সাল থেকে এই শিক্ষকদের DA বকেয়া ছিল। ২০২৩ সালে রাজ্য সরকার ৩ শতাংশ DA ঘোষণা করলেও, তাঁরা সেই DA পাননি। আবার গত ফেব্রুয়ারি মাসে বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে আরও ৩ শতাংশ DA-র ঘোষণা করে দেন। তাই এই ৪০টি স্কুলের ক্ষেত্রেও দু’টি DA যোগ করে মার্চ মাস থেকে ১৬ শতাংশ হারেই DA পাবেন ওই ৪০টি স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত