দক্ষিণ কলকাতায় শিল্পপতির বাড়ি থেকে দামি হীরা সহ গহনা চুরির ঘটনায় গ্রেফতার ১১

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় দামি হীরা সহ মূল্যবান সোনার গহনা চুরি চক্রের সন্ধান পেল পুলিশ। গ্রেপ্তার হয় মোট ১১ জন।ধৃতদের বাড়ি কলকাতার মেটিয়াবুরুজ , গার্ডেনরিচ সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায়। চেতলা থানা সূত্রে খবর,২৭ ডিসেম্বর অভিযোগ হয় এই চুরির।শিল্পপতি অমিত সিংহ(Amit Singha) অভিযোগ করেন, হীরের গয়না(Diamond Ornaments) চুরি গেছে।বাজার মূল্য ছিল প্রায় ১ কোটি টাকা।২৪ ডিসেম্বর চুরি হয়।তারপর নিজেরাও না পেয়ে পুলিশ এর দ্বারস্থ হন।৩০ ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড সহ আরো বিপুল সামগ্রী উদ্ধার হয়।মোট ১১ জন গ্রেফতার হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছেপ্রায় ২ বছর ধরে ধীরে ধীরে সরানো হয় এই সব মূল্যবান গহনা।কিছু জিনিস বিক্রি হয়।কিছু নিজেদের কাছে ছিল।৬ জন পরিচারিকা।বাকি ৫ জন এমন যাদের কাছে কিছু বিক্রি করা হয় তারা গ্রেফতার হয়।

হীরে সহ সোনার গহনা,রুপোর সামগ্রী সব কিছু উদ্ধার হয়।এই বাড়ি ছাড়া অন্য কোথাও এর আগে চুরি হয়েছে কিনা দেখা হচ্ছে তা খতিয়ে বলে জানাচ্ছে পুলিশ।যে চক্র কাজ করছিল তাদের বিগত অপরাধের খতিয়ান আছে কিনা তাও যাচাই করছে পুলিশ।যেই এজেন্সি থেকে এদের রিক্রুট হয়েছিল সেই এজেন্সি এর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। যে বাড়িতে এই চুরির ঘটনা ঘটে সেই বাড়িটি হল রাজা সন্তোষ রায় রোডে(Raja Santosh Roy Road)। বাড়ির নাম Orbit royal. এই বাড়িটি এক শিল্পপতির। তার নাম অমিত সিং। দুর্গাপুরে স্টিল  প্ল্যান্টের কর্ণধার। ওই বাড়িতে একজন আয়াকে রাখা হয়েছিল। হাউসকিপিং স্টাফ সহ ওই আয়াকে একটি সংস্থার মাধ্যমে শিল্পপতি তার বাড়িতে রেখেছিলেন বাচ্চা দেখাশোনার জন্য।

এই আয়া প্রধান চক্রী।তার নাম ঝুমা ঘোষ(Jhuma Ghosh)।গার্ডেনরিচ এর বাসিন্দা। ধৃত চোরদের গ্রেফতার করে তারা যেখানে এই চোরাই মাল বিক্রি করেছিল সেই কলকাতার গিরিশ পার্ক, মেদিনীপুর এইসব এলাকার সোনার দোকান থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া গহনা। ধৃতদেরকে আদালত এ পেশ করা হয় মঙ্গলবার। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে কলকাতা পুলিশ এই চক্রের আর কোনো অপরাধ আছে কিনা তা তদন্ত শুরু করছে।পুলিশ তদন্তে জানতে পেরেছে গত এক বছর ধরে কাজের শেষে বাড়ি যাওয়ার আগে অতি সাবধানতার সঙ্গে একটি একটি করে মূল্যবান গহনা হাতিয়ে নিত ওই আয়া। এরপর বাইরে এসে চক্রের অন্যদের হাতে তা তুলে দিত। ওই শিল্পপতির বাড়ির ভেতরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখে আয়াকে প্রথম তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর একে একে বাকিরা ধরা পড়ে।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের