আইকোর চিটফান্ড মামলায় সিবিআই-এর ডাকে হাজিরা শোভনের

আইকোর চিটফান্ড মামলায় তদন্তে উঠেপড়ে লেগেছে সিবিআই

Share:

 

নিজস্ব প্রতিনিধি: আইকোর চিটফান্ড মামলায় তদন্তে উঠেপড়ে লেগেছে সিবিআই। কিছুদিন আগেই তৃণমূলের মানস ভুঁইয়া, পার্থ চট্ট্যোপাধ্যায়কে এই মামলায় জেরা করেছে সিবিআই। আজ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা শোভন চট্ট্যোপাধ্যায়কে এই মামলায় জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

জানা গিয়েছে, হাজরা মোড়ে অবস্থিত উত্তম মঞ্চকে মাল্টিস্টোরেজ ও উন্নতমানের ইন্ডোর স্টেডিয়ামে পরিণত করার জন্য কিনে নেয় চিটফান্ড সংস্থা আইকোর। পরবর্তীতে সেই উত্তম মঞ্চ ফের নিজেদের হাতে নেয় কলকাতা পুরসভা। অর্থের বিনিময়ে আইকোরের কাছ থেকে সেই মঞ্চ কেনে, তখন পুরসভার মেয়র ছিলেন শোভন চট্ট্যোপাধ্যায়। তাই এই বিষয়ে বিশদ জানতেই ডেকে পাঠানো হয়েছিল শোভনবাবুকে। আর বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজিরা দিতে গিয়েছিলেন শোভন চট্ট্যোপাধ্যায়। টানা আড়াই ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয় শোভনবাবুকে। তারপরেই সিজিও কমপ্লেক্স ছেড়ে যাওয়ার সময় প্রতিক্রিয়া দেন শোভন চট্ট্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘উত্তম মঞ্চের বিভিন্ন বিষয় নিয়ে সিবিআই জেরা করেছে। আমি যা জানি সব বিষয়ে বলেছি। পুরানো সব ফাইল দেখতে দেখতে নস্ট্যালজিক হয়ে পড়েছিলাম।’

আইকোর মামলায় আগেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও পার্থ চট্ট্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। মন্ত্রীদের দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই-এর গোয়েন্দারা।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে