বিজেপির সাসপেনশন আবেদন খারিজ করলেন স্পিকার

স্পিকার আবেদনপত্র খতিয়ে দেখেন। তারপর বলেন, পদ্ধতিগত ত্রুটি র‍য়ে গিয়েছে। তিনি বলেন, সঠিক ভাবে মোশন জমা করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় (BIDHAN SABHA) চলছে বাদল অধিবেশন। এর আগের অধিবেশনে বিধানসভার নিয়ম ভঙ্গ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ জন বিজেপি (BJP) বিধায়ককে (MLA) হতে হয়েছে সাসপেন্ড। সেই সাসপেন্ড তোলার আবেদন জানিয়েছিলেন বিজেপি বিধায়করা। তবে তাতে লাভ হল না বঙ্গ বিজেপির বিধায়কদের। আবেদনপত্রে ধরা পড়ল ত্রুটি। ফলে আবেদন খারিজ করলেন বিধানসভার স্পিকার (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়। 

এদিন বিজেপি বিধায়করা ৭ জন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করতে বলে আবেদনপত্র জমা দেন। স্পিকার সেই আবেদনপত্র খতিয়ে দেখেন। তারপর বলেন, পদ্ধতিগত ত্রুটি র‍য়ে গিয়েছে। তিনি বলেন, সঠিক ভাবে মোশন জমা করা হয়নি। মঙ্গলবার ফের আবেদন জানাতে বলেন তিনি। সেখানে সঠিক ভাবে মোশন জমা করতে বলে স্পিকার বলেন, ‘এটা রিজেক্ট করছি না’। আরও বলেন, আগামী মঙ্গলবার নতুন করে আবেদনপত্র জমা করলে তা নিয়ে বিএ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এদিনও কাটল না চলতি অধিবেশনে এই বিজেপি বিধায়কদের যোগ দেওয়ার জল্পনা। উল্লেখ্য, ১০ জুন থেকে ১৭ জুন বাদল অধিবেশন। 

এদিকে ত্রুটিপূর্ণ আবেদনপত্র গ্রহণ না করায় বিধানসভার বাইরে বিক্ষোভে বসেছেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে বিরোধী দলনেতা। উল্লেখ্য, বিধানসভার গত অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। সেই সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা-সহ ৭ বিজেপি বিধায়ক। সাসপেনশন সংক্রান্ত সেই মামলার শুনানিতে আদালতের পরামর্শ, বিধানসভার বিধি মেনেই বিধায়কের সাসপেনশন মামলার সুরাহা হোক। সোমবার এই নিয়ে সিদ্ধান্ত নিক বিধানসভা। সেই সিদ্ধান্ত মঙ্গলবার আদালতে জানাতে হবে। এদিকে, সোমবারের বিজেপির করা আবেদনে দেখা গিয়েছে ত্রুটি। ফলে অপেক্ষা আগামিকালের। 

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান