চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাপস রায়ের পদত্যাগ পত্র গ্রহণ করলেন না বিধানসভার অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি: বিধায়ক তাপস রায়ের পদত্যাগ পত্র গ্রহণ করলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার পেশ করা পদত্যাগ পত্রে  ত্রুটি থাকায় বুধবার দুপুরে সেই পদত্যাগ পত্রটি গ্রহণ না করে,তাপস রায়কে ফিরিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ।তাপস কান্ডে নতুন মোড়। আগের ইস্তফাপত্র গৃহীত হল না। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Bandopadhay)বলেন, বৃহস্পতিবার আবার শুনানি। তাপসবাবুকে বলা হয়েছে নতুন করে ইস্তফাপত্র জমা দিতে। আগের ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাপস রায় ইস্তফাপত্র টাইপ করে দিয়েছিলেন এবং তাতে কেন ইস্তফা দিচ্ছেন তার কারণ উল্লেখ করেছিলেন। কিন্তু পরিষদীয় রীতি অনুযায়ী তা করা যায় না। হাতে লিখে চিঠি দিতে হবে। তাতে অন্য কিছু লেখা যাবে না। নতুন করে বৃহস্পতিবার আবার ইস্তফা পত্র দেবেন তাপস রায়।তাপস রায় (Tapas Roy)অধ্যক্ষের সেই নির্দেশে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার ফির নতুন পদত্যাগ পত্র বিধানসভায় জমা দেবেন তাপস রায়। এদিকে বুধবার বিকেলেই বিজেপিতে যোগ দিতে চলেছেন তাপস রায়। বুধবার দুপুরে দাবি রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের প্রাক্তন বিধায়কের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাপস রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে বিজেপি নেতা অমিত মালব্যর। জানা গিয়েছে, এদিন বিকেলে সেক্টর ফাইভের বিজেপি অফিসে গিয়ে যোগ দিতে পারেন তাপস রায়।

গত সোমবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। এর আগে ১ মার্চ দলত্যাগ করেছিলেন। বিধায়ক পদ ছাড়ার দিনেই অভিযোগ করেছিলেন, দল তাঁকে অবহেলা করেছে। সেদিন থেকেই জল্পনা শুরু হয়, তাঁর বিজেপিতে(BJP) যোগ নিয়ে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তাপস রায় দাবি করেন, ৫২ বছর তিনি রাজনীতি করছেন। কিন্তু দুর্নীতিকে কখনও প্রশয় দেননি। তারপরেও তাঁর বাড়িতে ইডিকে পাঠানো হয়েছিল। এর পিছনে তৃণমূলের একাংশের হাত ছিল বলেই অভিযোগ করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ