MLA হোস্টেলে এবার বিধায়কের সুপারিশে মিলবে না ঘর, মানতে হবে একগুচ্ছ নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- এবার থেকে চাইলেই মিলবে না ঘর। বিধায়কের সুপারিশ থাকলেও মানতে হবে একাধিক নিয়ম। সেই সঙ্গে এমএলএ হোস্টেলের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি সামনে আনল এমএলএ হোস্টেলের অতিথিশালার কর্তৃপক্ষ।

এমএলএ হোস্টেলের অতিথিশালা থেকে জানা গিয়েছে, রাজ্য বিধানসভা স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, এবার থেকে বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যাঁরা হোস্টেলের অতিথিশালায় থাকবেন তাঁদের অন্তত সাতদিন আগে আবেদন করতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র এবং অন্যান্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ঘর বরাদ্দ করা হবে। কেউ অসৎ উদ্দেশ্যে ঘর ভাড়া নিচ্ছেন বলে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বিগত কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে টাকার তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে- র সুপারিশে  ৪১টি ঘর ভাড়া দেওয়া হয়। বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এমএলএ হোস্টেলের সুপার সুশান্ত মণ্ডলকে তলব করেছে। এরপরই শক্ত হাতে হাল ধরতে নির্দেশিকা জারি করল এমএলএ হোস্টেলের অতিথিশালার কর্তৃপক্ষ।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?