এবার রোগীর চিকিৎসার তথ্য ধরা থাকবে হাসপাতালের তথ্য ভাণ্ডারে

রাজ্যের সরকারি হাসপাতালে রোগীদের জন্য তৈরি হতে চলেছে ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’। যার সাহায্যে রোগীর রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার রাজ্যের সরকারি হাসপাতালে রোগীদের জন্য তৈরি হতে চলেছে ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’। যে নম্বরের সাহায্যে রোগীর রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে প্রেস্ক্রিপশন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও চিকিৎসা সংক্রান্ত সেই তথ্য পেতে অসুবিধা হবে না।

সোমবার স্বাস্থ্যভবনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কলকাতার পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত এলাকায় ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’ তৈরির জন্য পরিকাঠামো গড়ে তুলতে হবে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সব সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর জন্য ওই ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’ চালু করা হবে। কী ভাবে ওই নম্বর তৈরি করা হবে তাও নির্দেশিকায় জানানো হয়েছে। বলা হয়েছে, ‘হাসপাতালে ভর্তির সময় রোগীর আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড দেখানোর পর তা এইচএমআইএস সফটওয়্যারের মাধ্যমে নথিভুক্ত করা হবে। তাতে ডিজিটাল তথ্য ভান্ডারে রোগীর যাবতীয় খুঁটিনাটি ধরা থাকবে। এর পর রোগীর আধার কার্ডে নথিভুক্ত করা মোবাইল নম্বরে পাঠানো একটি ‘ওটিপি’ যাবে। এইচএমআইএস সফটওয়্যারে ওই ওটিপি দিলেই রোগীর ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’ তৈরি হয়ে যাবে।’

এই নিয়ম কার্যকর হওয়ার পরেও যদি কোনও রোগীর ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’ না তৈরি হয় তবে সেই কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে ভর্তির সময় রোগীর তরফে কোনও ধরনের আইডি কার্ড না দেখাতে পারলেও সেই রোগীকে ফেরানো যাবে না। পাশাপাশা যান্ত্রিক ত্রুটির কারণে যদি ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’ তৈরি করা না যায়। তবে সেক্ষেত্রেও রোগীর চিকিৎসায় হাসপাতালগুলির দেরি করা বা অবহেলা করা যাবে না। অন্যদিকে এই ব্যবস্থা চালু হলে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পুর্বে কী কী চিকিৎসা করা হয়েছে, সে বিষয়ে জানতে পারবেন চিকিৎসকরা। রোগীর চিকিৎসার ইতিহাস খুব সহজেই হাতের নাগালে পাওয়া যাবে ‘ইউনিক হেল্‌থ আইডি নম্বর’ এর মাধ্যমে।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের