স্কুল খোলা নিয়ে আলোচনা নয় বিধানসভায়! শুভেন্দুকে চিঠি শিক্ষা দফতরের

রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে এদিন চিঠি পাঠানো হয়েছে শুভেন্দুর আপ্তসহায়ককে। সেখানেই বলা হয়েছে, স্কুল খোলা নিয়ে যেহেতু কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে এবং পুরো বিষয়টি যেহেতু আদালতের বিবেচনাধীন তাই এই বিষয়টি নিয়ে রাজ্য বিধানসভায় কোনও আলোচনা করা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের কারনে প্রায় দুই বছর ধরে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে প্রথম শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত সব ক্লাসের পড়ুয়াদের স্কুল আসা এখনও চালু হয়নি এই রাজ্যে। ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হলেও অনেক অভিভাবক থেকে পড়ুয়াই তা নিতে চাইছে না। আর তাই নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের ক্লাসও যে খুব ভালো ভাবে হচ্ছে তাও নয়। এই অবস্থায় রাজ্যের নানান মহলে দাবি উঠেছে, যেহেতু এখন বাংলায় কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তাই দ্রুত খুলে দেওয়া হোক সব স্কুল। চালু হোক স্বাভাবিক পঠনপাঠন। নাহলে পড়ুয়াদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদিও ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্য সরকারও দ্রুত স্কুল খুলতে ইচ্ছুক। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপরেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্কুল খোলা নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু সেই আর্জিতে এবার জল ঢেলে দিল খোদ শিক্ষাদফতরই।

সোমবার রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে এদিন চিঠি পাঠানো হয়েছে শুভেন্দুর আপ্তসহায়ককে। সেখানেই বলা হয়েছে, স্কুল খোলা নিয়ে যেহেতু কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে এবং পুরো বিষয়টি যেহেতু আদালতের বিবেচনাধীন তাই এই বিষয়টি নিয়ে রাজ্য বিধানসভায় কোনও আলোচনা করা যাবে না। যদিও এদিন কলকাতা ও বারাসতে বামপন্থী ছাত্র সংগঠন থেকে শুরু করে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন একাধিক আন্দোলন শুরু করে। তার জেরে প্রশাসনিক স্তরেও শোরগোল পড়ে। যদিও দ্রুত পুলিশের হস্তক্ষেপে সেই সব আন্দোলনকে আর বেশিদূর টেনে নিয়ে যেতে দেওয়া হয়নি। তবে শুভেন্দুকে বার্তা দিয়ে রাজ্য সরকার এইটুকু বুঝিয়ে দিল তাঁরা স্কুল খোলার মতো স্পর্শকাতর বিষয়টি নিয়ে কোনওরকম রাজনীতি চাইছে না। বিষয়টিতে রাজনীতির কোনও রঙ লাগুক তাও রাজ্য সরকার চাইছে না।

খেলার ছলে তুতো ভাইকে গুলি করে খুন, গ্রেফতার যুবক, চাঞ্চল্য বসিরহাটে

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন