দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিনি নেই, তবুও অনন্ত মহাকাশযানে রয়ে গেল তাঁর বার্তা

নিজস্ব প্রতিনিধি: সুব্রত মুখোপাধ্য়ায় বরাবরই রঙিন এক মানুষ। মাত্র ২৬ বছর বয়েসে বিধায়ক হয়েছিলেন। সেই থেকে বহু দায়িত্ব সামলেছেন আজীবন। শেষদিন পর্যন্ত তিনি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আজ তিনি নেই তবে রয়ে গেল তাঁর বহু কীর্তি। এরমধ্যে অন্যতম হল তাঁর বাংলায় লেখা এক শান্তির বার্তা রয়ে গেল অনন্ত মহাকাশে। নাসার তরফে মহাকাশের রহস্য উন্মোচনে একটি অভিযান চালানো হয়েছিল। সেই মহাকাশযানে সুব্রত মুখোপাধ্যায়ের বাংলায় লেখা একটি বার্তাও রয়েছে। 

সেটা ১৯৭৭ সাল, নাসার তরফে ভয়েজার-ওয়ান (Voyager-One) নামে এক মহাকাশ পাঠানো হয়েছিল মহাকাশে। ৪৪ বছর ধরে মহাকাশে ছুটে বেড়াচ্ছে সেই যান। এই মুহূর্তে পৃথিবীর সঙ্গে তার দূরত্ব ২৩ হাজার ১৯২ বিলিয়ন কিমি। ওই মহাকাশ যানে ভিনগ্রহের বাসিন্দাদের উদ্দেশ্যে পৃথিবীর কিছু নমুমা রাখা হয়েছিল। যারমধ্যে ছিল বিশ্বের ৫৫টি বাছাই করা ভাষায় শান্তির বার্তা। প্রচীন গ্রিক, পর্তুগিজ, কাতোনিজ, রুশ, স্প্যানিশ, আরবির মতো ভাষার সঙ্গে সেখানে ছিল হিন্দি, পাঞ্জাবি এবং বাংলা ভাষাও ছিল সেই তালিকায়। আর বাংলায় লেখা ওই শান্তির বার্তা লেখার দায়িত্ব পড়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের উপর। তিনি ছোট্ট একটি বাক্যে লিখেছিলেন, নমস্কার, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক।

ভয়জার ওয়ানে মহাকাশযানের গোল্ডেন ভয়েসের দায়িত্বে ছিলেন কর্নেলি বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী কার্ল সাগান। এই মহাকাশযান যদি কখনও কোনও ভিনগ্রহীদের সন্ধান পায় তাহলে তার জন্য কিছু বার্তা পৃথিবীর তরফ থেকে দিয়ে রাখা উচিত। এই ভাবনা থেকে ওই মহাকাশ বিজ্ঞানী এক বছর ধরে গবেষণা চালিয়ে বিশ্বের বেশ কিছু শব্দ পছন্দ করেন। যার মধ্যে রয়েছে তিমির ডাক, শিশুর কান্না। বাছা হয় বাখ, মোৎসার্ট, বেঠোফেন, বিটলসের সঙ্গীতের অংশ। এছাড়া ছিল বিভিন্ন ভাষায় লেখা শান্তির বার্তাও। আজ না ফেরার দেশে পৌঁছে গিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু তাঁর লেখা বার্তা রয়ে গেল অনন্ত মহাকাশে। সুব্রত মুখোপাধ্য়ায়ের লেখা বার্তা নিয়ে সেই মহাকাশযান মহাবিশ্ব ছাড়িয়ে এখন রয়েছে ইন্টারস্টেলার স্পেসে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ