সূর্য-রবীনদের প্রভাব প্রায় নিভু নিভু, নতুন দিনের আলো নিয়ে আসছেন কারা 

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিআইএমের অন্দরে যে রাজপাটের বদল ঘটতে চলেছে তাঁর আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার তারই বাস্তবায়ন ঘটতে চলেছে। কেন্দ্রীয় কমিটিতে কারা আসবেন, কারা নতুন জায়গা পাবেন তা নিয়ে এখন চর্চা বঙ্গ সিপিআইএমে।

এপ্রিল মাস পড়ছে মঙ্গলবার ১ এপ্রিল। আগামী ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে বসছে সিপিআইএমের ২৪ তম পার্টি কংগ্রেস। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, রেখা গোস্বামী। তাহলে কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ কারা, তা নিয়ে এখন চলছে জোর চর্চা। নানাবিধ ভবিষ্যৎবাণী এবং সম্ভাবনার করার কথা বলে চলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পলিটব্যুরোতে নতুন মুখ হতে পারেন শ্রীদীপ ভট্টাচার্য। কানাঘুঁষো বলছে সূর্যকান্তের স্থানে আসতে পারেন তিনি। আবার আরও একটি নাম উঠে আসছে। তিনি আভাস রায়চৌধুরী। শোনা যাচ্ছে, আভাসও আসতে পারেন সূর্যকান্ত মিশ্রর জায়গায়। সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, রেখা গোস্বামীর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে চর্চায় রয়েছেন অঞ্জু কর ও অমিয় পাত্রের নামও। বয়স পেরোনোর আগেই স্ব-ইচ্ছায় রাজ্য কমিটি থেকে সরেছেন অঞ্জু। সেই জায়গায় আলোচনা চলছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে।

দলের একটা বড় অংশ চাইছে কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষীকে অন্তর্ভুক্ত করা হোক। যদিও মীনাক্ষী এখনও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নয়। কয়েক মাসের মধ্যে বয়সের কারণে DYFI থেকেও সরতে হবে বঙ্গ সিপিআইএমের অন্যতম এই প্রধান মুখকে।

আবার মহিলা সমিতির সভাপতি বা সম্পাদক পদে রয়েছেন জাহানারা খাতুন ও কনীনিকা ঘোষ বোস। কেরলের মহিলা সমিতির সভাপতি বা সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য হন। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়মের দ্বিচারিতা কে? প্রশ্ন তুলছেন আলিমুদ্দিন স্ট্রিটের কেউ কেউ।

উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক পলাশ দাশের নামও রয়েছে তুমুল চর্চায়। তিনটি পদে রয়েছেন পলাশ। সেটাই কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে বলে মত অনেক রাজনীতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে হুগলির জেলা সম্পাদক দেব্রবত ঘোষের নামও আলোচনায় স্থান পেয়েছে।

কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারও বর্তমানে দলে গুরুত্ব পাচ্ছেন। তাই তাঁরও যে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই এমনতা বলা যায় না।

চুপিসাড়ে বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানি

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ