স্বপ্নদীপ মৃত্যুকাণ্ডের দ্রুতই নিষ্পত্তি হবে, আশ্বাস পুলিশ কমিশনার বিনীত গোয়েলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু ঘটনা রীতিমত আলোড়ন ফেলেছে দেশজুড়ে। প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ফের শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যাদবপুরের এক প্রাক্তনী ও দুই পড়ুয়াকে। এই ঘটনার দ্রুত নিষ্পত্তি হবে বলে আশ্বাস দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।  

স্বপ্নদ্বীপ মৃত্যু প্রসঙ্গে নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন,‘‌যাদবপুরের ঘটনায় আজ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল। উচ্চপর্যায়ের তদন্ত চলছে। একজন ডিসি পদমর্যাদার অফিসার সর্বক্ষণ তদন্ত প্রক্রিয়ার তদারকি করছেন। দ্রুত কিনারায় পৌঁছে যাওয়া যাবে।’‌ একপ্রকার এই ঘটনায় পুলিশ প্রশাসন তৎপরভাবে ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপ করেছে ইউজিসি। সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে আসছে ইউজিসি-র অ্যান্টি র‌্যাগিং দল। অন্যদিকে সোমবারেই বৈঠকে বসছে যাদবপুরের তদন্ত কমিটি। তারপর সেই রিপোর্ট দেওয়া হবে ইউজিসি-কে।  

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?