ফের ইডি দফতরে হাজিরা তাপসের

বিশেষ সূত্রের খবর, তাঁকে আবারও মানিকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে তাপসের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ইডি (ED) দফতরে (CGO COMPLEX) হাজিরা দিলেন তাপস মণ্ডল (TAPAS MONDAL)। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন তিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি।

এর আগে জিজ্ঞাসাবাদের সময় তাঁকে যা যা প্রশ্ন করা হয়েছিল, এদিনও তাঁকে অন্যান্য প্রশ্নের সঙ্গে সেই সমস্ত প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। বিশেষ সূত্রের খবর, তাঁকে আবারও মানিকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে তাপসের নাম। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর হাজিরা দিয়েছিলেন তিনি। সম্প্রতি তাপস মণ্ডলের মহিষবাথানের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় তাপসের বাড়িতেও। বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ। উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল। বাজেয়াপ্ত করা হার্ড ডিস্ক পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠিয়েছিলেন গোয়েন্দারা। তাপস মণ্ডল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

আরও খবর: ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল

 

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত