শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে রাজ্যে, জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে রাজ্যে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বুধবার আবহাওয়া দফতরের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। 

এদিন আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য কমলেও খুব একটা বেশি তাপমাত্রার কোনও হেরফের হবে না। সকালে মনোরম পরিবেশ বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। এদিন কলকাতায় দিনভর আকাশ পরিষ্কার থাকবে।পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। এর আগে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৯ শতাংশ।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক