ফেব্রুয়ারিতে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বসতে চলেছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। তারই প্রস্তউতি নিয়ে সোমবার বৈঠক করবেন মুখ্যসচিব।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনটা যে হতে চলেছে সেটা অনেক আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০২৪ সালে বসছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। পরিবর্তে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার নিউটাউনে(Kolkata Newtown) এই সম্মেলন অনুষ্ঠিত(8th Bengal Global Business Summit) হতে চলেছে। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এর আগে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল ২০২৩ সালের নভেম্বরে। সেই হিসাবে চলতি বছরের নভেম্বরে এই সম্মেলনের বসার কথা। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য প্রায় ৪ মাস রাজ্যে সেভাবে কোনও কাজই হয়নি নানা বিধিনিষেধের কারণে। তারপরে পরেই বর্ষা এবং উৎসবের মরশুম। এই অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে করে ওঠা সম্ভব নয় বলেই মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন এবছর আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে না। পরিবর্তে তা বসতে পারে আগামী বছরের গোড়ার দিকে। সেই সময় মুখ্যমন্ত্রী খোলসা করেননি যে ঠিক কোন সময়ে সেই আসর বসবে। এখন নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এই আসর বসতে চলেছে। তার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

২০২৫ সালে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসতে চলেছে তা অষ্টম দফায় পা দিতে চলেছে। ২০২৩ সালের সম্মেলন ছিল সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর ২০২৫ সালে বসতে চলেছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলন যাতে সফল করে তোলা যায় তার জন্য রাজ্য সরকারের তরফে এখন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামি সোমবার অর্থাৎ ২২ জুলাই রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) বি পি গোপালিকা(B P Gopalika) এই সম্মেলনের প্রস্তুতি নিয়ে সম্মেলনের সঙ্গে জড়িত রাজ্য সরকারের সব দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসতে চলেছেন। সেখানেই এই বৈঠকের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই সম্মেলন নিয়ে কিছু জানাতে পারেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে শিল্পে বড় বিনিয়োগ টানার উদ্দেশ্যে আয়োজিত হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তাতে দেশ-বিদেশের শিল্পোদ্যোগীরা অংশ নেন। সম্মেলন সফল করার জন্য দেশে ও বিদেশে আগাম বিশেষ প্রচার অভিযান চালায় রাজ্য সরকার। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশের কোন শিল্পপতিরা অংশগ্রহণ করবেন, কে কোন প্রকল্প গড়ে তোলার কথা বা বিনিয়োগ বার্তা দেবেন সেই দিকে সবাই তাকিয়ে থাকেন। তবে বিগত সম্মেলনগুলিকে ঘিরে বিরোধীরা বার বার দাবি তুলেছে যে, যে সব বিনিয়োগ বার্তা এই সম্মেলনে শিল্পপতরা দেন তার সিকি ভাগও তাঁরা বাস্তবে রূপায়িত করেন না। কার্যত সম্মেলনে এসে মুখ্যমন্ত্রীর মানরক্ষার কাজটুকুই করেন তাঁরা। তবে বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, বিরোধীরা রাজ্যের কোনও উন্নয়নই দেখতে পায় না। রাজ্যে শিল্পের মাঠে বিনিয়োগও আসছে, সেই প্রকল্প গড়েও উঠছে এবং অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে। তবে একই সঙ্গে শাসক দলের অভিযোগ, কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে লাগাতার শিল্পপতিদের চাপ দেওয়া হচ্ছে যাতে তাঁরা বাংলায় বিনিয়োগ না করেন বা বিনিয়োগের বার্তা দিলেও তা যেন বাস্তবে রূপদান না করেন।

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

প্রেমিক ক্যালাম টার্নারকে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে গুজরাতের হারের পিছনে খলনায়ক কে? সবটা জানালেন অধিনায়ক গিল

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১