রবিবাসরীয় কলকাতায় মরশুমের শীতলতম দিন, কাঁপছে দুই বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংরেজি ক্যালেন্ডারে ডিসেম্বরের প্রথম দিকে শীত যেন ছিল ডুমুরের ফুল। কিছুতেই দেখা মিলছিল না কনকনে শীতের।তবে গত সপ্তাহ থেকেই নিজের ছন্দে ফিরছে শীত। আর রবিরারের ছুটির দিনে এক ধাক্কায় পারদ পতন হতেই মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল কলকাতা।

আবহাওয়া দফতর সূত্রে খবর,  ছুটির ভোরে শহরের তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে। যা কিনা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.৬ ডিগ্রি কম। আবহাওয়া দফতের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি। অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে গিয়েছে। কলকাতা ছাড়াও একাধিক জেলাতেও অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। আসানসোলে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সাড়ে ৯ ডিগ্রিতে। পুরুলিয়ায় তাপমাত্রা ৮-এর নীচে। বলাই বাহুল্য যে, পুরো দক্ষিনবঙ্গ দাপাচ্ছে জাঁকিয়ে শীত।

সেই সঙ্গে  উত্তরবঙ্গেও অনেকটাই মেছে তাপমাত্রার পারদ। দার্জিলিংয়ে ৪-৫ ডিগ্রিতে নেমেছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। তবে সোমবারের পর থেকে কিছুটা হলেও বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবারের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তবে ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে থাকবে পারদ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই কমতে পারে ঠান্ডা। 

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

প্রতিদিন পেঁপে খেলেই কামাল, হজম, হার্ট ও ত্বকের সুরক্ষায় মিলবে একাধিক উপকার

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট