আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও মধ্যরাতে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধিঃ  ফের প্রকাশ্যে রাজ্য রাজ্যপাল সংঘাত। রাজ্যের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছে রাজ্যপাল। আবার মঙ্গলবার মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। অধ্যাপক কাজল দে-কে নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস ।

মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের নির্দেশ মেনে চললে বিশ্ববিদ্যালয়গুলির টাকা বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগেই যাদবপুর, প্রেসিডেন্সি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বলেছিলেন, রাজ্যপাল আচার্য হলেও বিশ্ববিদ্যালয়গুলির টাকা রাজ্য সরকার বরাদ্দ করে। তাই রাজ্যের সঙ্গে আলোচনা না করে যা ইচ্ছে তাই করলে তিনি আর্থিক অবরোধ করবেন।  রাজভবনের সামনে ধর্নাতেও বসতে পারেন বলে হুমকি দিয়েছেন। এই আবহেই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।

Published by:

Share Link:

More Releted News:

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ