আশ্বাস পেয়েও শহরে অবস্থানে অনড় চাকরিহারারা

Share:

নিজস্ব প্রতিনিধি : নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রতিবাদে নেমেছে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারাদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যোগ্যদের চাকরি যাবে না। এখানেই শেষ নয়, চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকও করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেও তাঁরা আশ্বাস পেয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু তারপরেও পুরোপুরী আশ্বস্ত হতে পারছেন না তাঁরা।

অনশনকারীদের মধ্যে সুমন বিশ্বাস নামে একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।তাঁকে সল্টলেকের  সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফের এসএসসি ভবনের সামনেই বসেছেন তিনি। অন্যদিকে, শনিবার থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করেছেন শিক্ষকদের একাংশ। ওই দিন রাতেই তাঁদের সেখান থেকে সরিয়ে ওয়াই চ্যানেলের সামনে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াই চ্যানেলের সামনে দ্বিতীয় দিনের অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা। নিজেদের হকের চাকরি ফেরৎ না পাওয়া পর্যন্ত প্রতাবাদ চলবে বলে জানিয়েছেন তাঁরা।

তাঁরা দাবি জানিয়েছে, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তারপরেই তাঁরা অনশন-অবস্থান বিক্ষোভ তুলবেন। হকের চাকরি ফিরে পেতে নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ তাঁরা। তাঁদের দাবি, ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ২০১৬ সালে। তার মিরর ইমেজ হার্ড ডিস্কে রয়েছে। সেই তথ্য প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন।

সু্প্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পর থেকে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। কখনও ডিআই অফিস ঘেরাও, কখনও রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তাঁরা। সকলেই চান যোগ্য-অযোগ্য বাছতে ওএমআর-র মিরর ইমেজ প্রকাশ।

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত