মুখ্যমন্ত্রীর হাঁটুর ফোলা-ব্যাথা কিছুটা হলেও কমেছে

সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাঁটুর ফোলা আর ব্যাথা, দুটোই আগের থেকে কমেছে কিছুটা। বাড়ির মধ্যে অল্পস্বল্প হাঁটাচলাও করছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুলাই মাসে উত্তরবঙ্গ(North Bengal) সফরে গিয়ে কপ্টার বিভ্রাটে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তখন বাঁ হাঁটুতেই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পেন(Spain) সফর চলাকালীন ফের ফের তাঁর চোট লেগেছে বাঁ পায়ের হাঁটুতে। বিদেশ থেকে ফিরেই তাই তিনি এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) যান চিকিৎসা করাতে। সেদিন হাসপাতালে বাঁ হাঁটুতে ক্রেপ ব্যান্ডেজও বেঁধে দিয়েছিলেন চিকিৎসকরা। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে যান চিকিৎসকেরা। সেই দলে ছিলেন এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় ও ফিজিকেল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান চিকিৎসক রাজেশ প্রামাণিক। সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাঁটুর ফোলা আর ব্যাথা, দুটোই আগের থেকে কমেছে কিছুটা। বাড়ির মধ্যে অল্পস্বল্প হাঁটাচলাও করছেন মুখ্যমন্ত্রী।

গত রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ২ ঘণ্টারও বেশি ধরে মুখ্যমন্ত্রীর MRI-সহ বিভিন্ন পরীক্ষা করেন চিকিৎসকরা। মেডিকেল বুলেটিনও প্রকাশ করা হয় সন্ধ্যায়। অনেকেই ভেবেছিলেন মুখ্যমন্ত্রীকে হয়তো আবারও হাসপাতালে ভর্তি হতে হবে। যদিও তা হয়নি। কিন্তু ১০ দিনের জন্য তাঁর চলাফেলায় নিয়ন্ত্রণ রেখেছেন চিকিৎসকেরা। যার জেরে তাঁর দিল্লি যাত্রা কিছুটা হলেও অনিশ্চিত হয়ে গিয়েছে। তবে এখন যেহেতু তাঁর হাঁটুর ব্যাথা ও ফোলা কমছে তাই নির্দিষ্ট দিনে দিল্লিতে তৃণমূলের কর্মসূচীতে উপস্থিত থাকলেও থাকতে পারেন মুখ্যমন্ত্রী। গতকাল সন্ধ্যায় ঘণ্টা খানেক পরীক্ষার মুখ্যমন্ত্রীর পায়ে থাকা ক্রেপ ব্যান্ডেজটি খুলে দেওয়া হয়। তবে এখনই কোনও ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীকে। দশদিন বিশ্রামের পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন চিকিৎসকরা। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে