বিকিনি কাণ্ডে অধ্যাপিকার কাছে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

নোটিসে বলা হয় বিকিনি পরে বিশ্ববিদ্যালয়ের অবমাননা করার ক্ষতিপূরণ হিসেবে অধ্যাপিকাকে ৯৯ কোটি টাকা দিতে হবে। ৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। আর সেই কারণে এক অধ্যাপিকাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার অভিযোগ উঠেছিল কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, চাকরি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মুখ পোড়ানোহয়েছে বলে এবার তাঁর কাছ থেকে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করল ওই বিশ্ববিদ্যালয়। পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন ওই অধ্যাপিকা।

সংবাদমাধ্যমকে ওই অধ্যাপিকা জানিয়েছেন, সমস্ত ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য ২০২১ সালে এক পড়ুয়া ওই অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবি ওই পড়ুয়ার বাবা দেখার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরেই পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে তলব করা হয় অধ্যাপিকাকে। কেন তিনি বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তা নিয়ে তাঁকে জবাবদিহি করতে হয়। বিষয়টি নিয়ে ওই অধ্যাপিকা দাবি করেন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে ওই ছবিগুলি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে দিয়েছিলেন। যা মাত্র ২৪ ঘণ্টার জন্য দেখা যায়। একইসঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেটকরা রয়েছে যা যে কেউ চাইলেই তাঁর ছবি দেখতে পারেন না বলে দাবি করেছেন ওই অধ্যপিকা।

এই পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও অধ্যাপিকার কথা শোনা হয়নি বলে অভিযোগ। ওই বিকিনি পরে ছবি পোস্ট করার জন্য অধ্যাপিকাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, পাশাপাশি তাঁকে চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়। চলতি বছরের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবমাননা করার ক্ষতিপূরণ হিসাবে তাঁকে ৯৯ কোটি টাকা জরিমানা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে এমন নোটিশ পাওয়ার পর এবার কলকতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ওই অধ্যাপিকা।

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ