আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোয় মহানগরকে সুরক্ষিত রাখতে রাত জাগছে ওঁরা

নিজস্ব প্রতিনিধি: উৎসব সবার, কিন্তু ছুটি! কেউ রাত জেগে ঠাকুর দেখছেন, আর কেউ রাত জেগে তাঁর সুরক্ষা নিশ্চিত করছেন। এভাবেই পুজো কাটে ওঁদের। প্যান্ডেল হপিং বলতে পেট্রোলিং গাড়িতে চড়ে এক মণ্ডপ থেকে অন্য আর এক মণ্ডপ। তাও সকলের ভাগ্যে তা জোটে না। তবুও ওঁরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ কর্তব্যে। এটাই যেন অভ্য়েস হয়ে দাঁড়িয়েছে পুলিশের।

পুজো মানেই গমগম করে মহানগর। দূর-দূরান্ত থেকে ঠাকুর দেখতে আসেন মানুষজন। একদিকে যানবাহন, অন্যদিকে ফুটপাথ ধরে দর্শনার্থীদের ঢল। রাস্তায়, মণ্ডপে প্রায় গাদাগাদি অবস্থা। এই ভিড়ের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকেই যায়। আর তাই নিরাপত্তাও জোরদার করা হয়েছে প্রশাসনের তরফে। পুজোয় শহর কলকাতাজুড়ে ৫ হাজার পুলিশ মোতায়েন রয়েছেন সর্বক্ষণ। তারমধ্যে রয়েছে কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী ‘উইনার্স’ টিম। বিশেষভাবে প্রশিক্ষিত এই প্রমীলা বাহিনী ঘুরছে শহরের মণ্ডপে-মণ্ডপে। রাস্তা থেকে মণ্ডপ, সর্বত্র রয়েছে এদের কড়া নজরদারি। ওঁদের কাছে পুজো মানে, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। কোনও মহিলা রাস্তায় বা মণ্ডপে অবাঞ্ছিত স্পর্শ, অশালীন মন্তব্য, বা অনভিপ্রেত আচরণের সম্মুখীন হলে রুখে দাঁড়ানো। প্রয়োজনে স্থানীয় থানার সাহায্য নিয়ে অভিযুক্তকে আইনিপথে শাস্তি দেওয়া।

পঞ্চমীর দিন থেকেই রাস্তায় নেমে পড়েছে কলকাতা পুলিশের এই প্রমিলা বাহিনী। মোট চারটি বিভাগে ভাগ করা হয়েছে উইনার্স টিমকে। মূলত নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার জন্যই এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। আর তাই এই গলদঘর্ম গরমের মধ্যেও ইউনিফর্ম পরে ভিড়ের মধ্যেই ডিউটি করছেন উইনার্স টিমের সদস্যরা। উইনার্সকে কলকাতা পুলিশের সুরক্ষার এপিটোম বলেও সম্বোধন করা হয়। ২০১৮ সালের ১১ জুলাই এই বাহিনীর পথ চলা শুরু হয়েছিল। বহু সময়ই শহরের বিভিন্ন কোণায় ঘটে যাওয়া অপরাধের কোনও খোঁজ পাওয়া যায় না। উইনার্সের কাজ হল মোটরবাইকে চেপে সেই সব অপরাধের সুলুক সন্ধান। সেই জন্যই এই বিশেষ বাহিনীকে গড়ে তোলা হয়৷ পুজোয় ডিউটি সেরে বাড়ি ফিরে নতুন শাড়ি-কাপড়ে ফের সন্তানদের নিয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছেন অনেকেই। অনেকের আবার সেই সুযোগও মিলছে না, তাতে কী! এখনও পর্যন্ত পুজোর কলকাতায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি, আর এই রিপোর্টই সমস্ত আক্ষেপ ম্লান করে দিচ্ছে তাঁদের।

Published by:

Share Link:

More Releted News:

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ