টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরামতির জন্য ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। যার ফলে আবারও বিপাকে পড়বেন নিত্যযাত্রীরা। আগামী রবিবার টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। আজ, শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। আগামী রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে। এই দফায় সেতুতে স্টে ও হোল্ডিং-ডাউন ক্যাবল এবং বিয়ারিং প্রতিস্থাপন করার কাজ চলবে। তাই টানা ১৬ ঘন্টা বন্ধ থাকছে সেতুটি। যার ফলে ঘুরপথে গাড়ি চলবে। যদিও রবিবার ছুটির দিন থাকায় গাড়ির চাপ কম থাকবে।

আরও পডুন: ‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কোন পথে চলবে গাড়ি, তা এদিন জানিয়েছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সেতুতে সংস্কারের কাজ চলবে। তাই সেখান দিয়ে কোনও গাড়ি যাতায়াত করবে না। তার পরিবর্তে এজেসি বোস রোড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে গাড়িগুলি হাওড়া ব্রিজ ধরতে পারবে। তা ছাড়া, হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোড ধরা যাবে। কেপি রোড দিয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সমস্ত গাড়ি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারবে।

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়া, ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট থেকে কেপি রো়ড দিয়ে আসতে চাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট দিয়েই ঘুরে যেতে হবে। ১১ ফারলং রোড হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে ওই সমস্ত গাড়িগুলি।

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

৩ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার, শান্তনুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ