নবান্ন অভিযানের নামে হিংসাত্মক ঘটনার আশঙ্কা তৃণমূলের

সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, ‘একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই।’

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ২৭ অগস্ট। নবান্ন অভিযানের(Nabanna Abhiyan) দিন। আর সেই নবান্ন অভিযান ঘিরে বড়সড় আশঙ্কার কথা শুনিয়ে দিল তৃণমূল(TMC)। এদিন অর্থাৎ সোমবার তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি, খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি(BJP)। সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ(Kunal Ghosh) বলেন, ‘একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই(Demanding Body)।’ পরে তাঁর বক্তব্যের সমর্থনে দু’টি গোপন ভিডিয়োও প্রকাশ করেছেন কুণাল। তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই দু’টি শব্দবন্ধ— ‘বডি চাই’। ভিডিয়োতে তাঁরা দাবি করছেন, ২৭ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না। তার কারণ, ‘বডি’ অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হবে না। যদিও কুণালের ওই সাংবাদিক বৈঠকের পরেই বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন অদ্ভুত আচরণ।’

আরও পড়ুন, আর জি করের অচলাবস্থা মেটাতে চিকিৎসকদের বৈঠকে ডাকতে পারেন মুখ্যমন্ত্রী

এদিন বেলা ১১টা নাগাদ তৃণমূল ভবনে ওই সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানেই কুণাল বলেন, ‘মঙ্গলবারের মিছিল নিয়ে একটা চক্রান্ত চলছে। আমরা তৃণমূলের সবাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আর জি করের ঘটনার বিচার চাই। আপনারা যদি বলেন, জাস্টিস ফর আর জি কর। আমরা বলব তোমার আমার এক স্বর। কিন্তু যদি বলেন ‘রিজ়াইন মমতা’। তবে আমরা বলব, ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। কিন্তু মঙ্গলবারের ওই মিছিল বেআইনি এবং অবৈধ। ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। ওই মিছিলে বাইরের রাজ্য থেকেও লোক আনা হতে পারে। এমনকি, তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মত ঘটনাও ঘটতে পারে। কারণ এরা বডি চাইছে।’ এর পরেই পর পর দু’টি ভিডিয়ো দেখান কুণাল।

আরও পড়ুন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে লড়াই-আন্দোলনের পাঠ দেবেন অগ্নিকন্যা

কুণাল জানান, বিভিন্ন সূত্র মারফৎ ভিডিয়োটি তাঁদের হাতে এসে পৌঁছেছে। প্রথম ভিডিয়োয় পর্দায় দেখা যায় এক যুবককে। তবে নেপথ্যে গলা শোনা যায় আরও দু’জনের। তৃণমূলের দাবি, এই অভিযানের পেছনে আরএসএস সহ বিভিন্ন সংগঠনের হাত রয়েছে। গুলি চালানোর জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। কাউকে প্ররোচনায় পা না দেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয় তৃণমূলের তরফে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, নতুন করে একটি সংগঠন ছাত্র সমাজ নাম দিয়ে এই অভিযানের ডাক দিয়েছে। কয়েকজন ছাত্রকে সামনে রেখে বিজেপি, আরএসএস এই অভিযানের পেছনে সহযোগিতা করছে। এমনকী, ছাত্র সমাজের যে তিনজন ব্যক্তি সামনে এসেছেন, তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন জয়প্রকাশ মজুমদার।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান