নববধুর বেশে বিধানসভায় ধর্নায় যোগ দিলেন  তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতনিধিঃ বউভাতের পরের দিনেই নববধুর বেশে বিধানসভায় ধর্নায় যোগ দিলেন  তৃণমূল বিধায়ক শম্পা ধাড়া। এদিকে বুধবারের মতো বৃহস্পতিবারেও উত্তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বর। ফের চোর চোর স্লোগান নিয়ে শাসক-বিরোধী পক্ষের মধ্যে তরজা। এবার বিধানসভা চত্বরে দুইপক্ষই ধর্নায় বসে পড়ল এদিন। তবে এদিন শাসক দলের  ধর্নায় নববধুর বেশে যোগ দেন তৃণমূল বিধায়ক শম্পা ধাড়া। তাঁর পরনে ছিল লাল শাড়ি  এবং গয়না। কয়েক আগেই বিয়ে করেছেন বিধায়ক। পাত্র পেশায় স্কুল শিক্ষক আকাশ রায়। বুধবার ছিল  শম্পার বউভাত। তাই বউভাতের পরের দিন বিধানসভায় নব বধূর বেশে হাজির হন তিনি।

এদিন বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না কর্মসূচি পালন করছিলেন তৃণমূল বিধায়করা। এই নিয়ে দ্বিতীয় দিনে পড়ল তাঁদের কর্মসূচি। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশনের প্রতিবাদ এবং রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন হাতে গোনা কয়েকজন বিজেপি বিধায়ক। তবে এদিন অবশ্য মুখ্যমন্ত্রী না থাকলেও শুভেন্দু ধর্নায় বসে পড়েন।

প্রসঙ্গত, বুধবার অমিত শাহের সভার পর  বিধানসভায় প্রবেশ করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। সেই সময় বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল বিধায়করা। ‘বিজেপির সবাই চোর’ বলে স্লোগান দিচ্ছিলেন জোড়াফুল বিধায়করা।  তা শুনেই শুভেন্দু অধিকারি বলেন,’ ‘ডিএ চোর মমতা, চাকরি চোর মমতা।‘ তবে , বুধবারের মত এদিন বিধানসভা চত্বরে ধর্না চললেও উত্তেজনা  ছড়িয়ে পড়েনি।

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু