‘ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি, বাড়িতে কোনওদিন পুলিশ আসেনি’, ক্ষুব্ধ তাপস

অতিবড় বিরোধী নেতাও বলতে পারবেন না তিনি দুর্নীতিগ্রস্থ। তারপরেও তাঁর বাড়িতেই কিনা ED'র হানাদারি। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ তাপস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে তাঁর ভাবমূর্তি বেশ স্বচ্ছ। বাম জমানা থেকেই রাজনীতি করছেন। অতিবড় বিরোধী নেতাও বলতে পারবেন না তিনি দুর্নীতিগ্রস্থ। বাম আমলেও তিনি চুটিয়ে রাজনীতি করেছেন। সেই সময়ও তাঁর বাড়িতে কোনওদিন পুলিশ আসেনি। অথচ গতকালই তাঁর বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি মামলায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। সেই ঘটনায় কার্যত চমকে উঠেছিল গোটা বাংলা(Bengal)। চমকে গিয়েছিলেন বিজেপি থেকে বাম ও কংগ্রেসের একাধিক নেতারাও। সেই ঘটনার জেরে যে তিনি নিজেও ভীষণ ক্ষুব্ধ সেটা এদিন জানিয়েই দিলেন বরাহনগরের(Baranagar) তৃণমূল বিধায়ক(TMC MLA) তাপস রায়(Tapas Roy)। ঘটনাচক্রে গতকাল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর(Sujit Basu) বাড়িতেও ED হানা দিয়েছিল। এদিন সেই সুজিত গঙ্গাসাগরে যাওয়ার আগে নিশানা বানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু তাপস পাল্টা কাউকে নিশানা বানাননি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস তাঁর বাড়িতে ED’র হানাদারি নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, ‘সিপিএমের আমলে ৩৪ বছরে কখনও আমার বাড়ি বা অফিসে পুলিশ আসেনি। অর্থের বিনিময়ে কোথাও কিছু হয়েছে, তা দলের মধ্যে হলেও প্রতিবাদ করেছি। ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছি। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা আমি বা আমার পরিবারের সদস্যরা কখনও ভাবিওনি। আমরা বাংলার রাজনৈতিক সংস্কৃতি ও সৌজন্যের তারিফ করি। হয়ত আজও সেটা জীবন্ত। আমাকে যারা জানেন, চেনেন, কাছ থেকে দেখেছেন, তাঁরা যেটা মনে করেছেন, সেটা বলেছেন। এটাই আমাদের সুস্থ-স্বাভাবিক রাজনৈতিক সৌজন্য ও সংস্কৃতির প্রতিফলন। আমার জীবনে অর্থের বিনিময়ে কোনওদিন কোনও কিছু করিনি। আজও নয়, আগামী দিনেও কোনওদিন আমার সম্বন্ধে সে কথা বলা যাবে না।’

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প