আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিকেলে বৈঠকে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি, পার্থ নিয়ে কি সিদ্ধান্ত?

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীরা ক্রমশ ঝাঁঝ বাড়াচ্ছে আন্দোলনে। তার মাঝে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে সেই বৈঠক ডেকেছেন। এদিন বিকেল ৫টায় তৃণমূল ভবনে হবে বৈঠক।

সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে তৃণমূল কংগ্রেস এই বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। তা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এর মাঝে তৃণমূলের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সূত্রের খবর, এই বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের শাসকদল।

বৃহস্পতিবার দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের কথা টুইট করে জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে রাস্তায় নেমেছে বিজেপি ও বামেরা। অন্যদিকে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বুধবার ২৭ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করেছেন ইডির গোয়েন্দারা। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লাখ উদ্ধার করেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৬ কেজি সোনাও বাজেয়াপ্ত করা হয়। টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে জেরায় দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ